আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন এবং সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার  নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের (Substation) অধীনস্থ সব ফিডারে আজ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এর ফলে বড়াইগ্রাম উপজেলার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে—বনপাড়া পৌরসভা এলাকা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়ন ও দুয়ারি ইউনিয়নের আংশিক এলাকা।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এই সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।

জরুরি এ কাজের কারণে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হোয়াটসঅ্যাপ চ্যাট লিক নিয়ে চিন্তা? চালু করুন এই ৩টি প্রাইভেসি সেটিংস

» তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা

» রাড্ডায় ভাঙচুরের ঘটনায় ১জন গ্রেপ্তার

» ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

» ফ্লাইদুবাইয়ের পাইলটকে কুড়াল দিয়ে আঘাত করেন সহ-পাইলট: আমিরাত

» ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ের ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালুর উদ্যোগ

» মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

» সয়াবিন তেল-গ্লুকোজ-স্যাকারিন-ইউরিয়া সার-ডিটারজেন্টে তৈরি হচ্ছে দুধ!

» ইয়াবা পাচারকালে ২ মাদক কারবারি গ্রেফতার

» মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে ৯ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন এবং সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার  নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের (Substation) অধীনস্থ সব ফিডারে আজ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এর ফলে বড়াইগ্রাম উপজেলার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে—বনপাড়া পৌরসভা এলাকা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়ন ও দুয়ারি ইউনিয়নের আংশিক এলাকা।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এই সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।

জরুরি এ কাজের কারণে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com