সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় আ স ম আব্দুস সামাদ নামে এক কসাইখানা পরিদর্শক ও মামুন হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ সকালে কালীগঞ্জ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ও মহেশপুর উপজেলার কুল্লাপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলে করে বৈশাখি তেল পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিলেন। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়।

এতে আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নুর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। আহত নুর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, সকালে রূপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ইজিবাইককে ধাক্কা দিলে মোটরসাইকেলচালক নিহত হন। এঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।

অন্যদিকে, মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামের মসজিদের সামনে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মামুন হোসেন উপজেলার গাড়াপোতা গ্রামের বাসিন্দা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার

» রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন গ্রেফতার

» যশোরে এবার ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরেই ১০১ প্রতিমা

» সীমান্তে ২টি একনলা বন্দুক উদ্ধার

» আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

» সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ, আটক ৫ শতাধিক

» ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী

» জামায়াতের জন্ম থেকে আজ পর্যন্ত মুনাফিকি আচরণ ছাড়া কিছু দেখিনি: রাশেদ খান

» বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় আ স ম আব্দুস সামাদ নামে এক কসাইখানা পরিদর্শক ও মামুন হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ সকালে কালীগঞ্জ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ও মহেশপুর উপজেলার কুল্লাপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলে করে বৈশাখি তেল পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিলেন। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়।

এতে আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নুর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। আহত নুর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, সকালে রূপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ইজিবাইককে ধাক্কা দিলে মোটরসাইকেলচালক নিহত হন। এঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।

অন্যদিকে, মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামের মসজিদের সামনে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মামুন হোসেন উপজেলার গাড়াপোতা গ্রামের বাসিন্দা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com