সীমান্তে ২টি একনলা বন্দুক উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার  দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীন কুরমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

অভিযানের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। পরে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র দুটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্তের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার

» রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন গ্রেফতার

» যশোরে এবার ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরেই ১০১ প্রতিমা

» সীমান্তে ২টি একনলা বন্দুক উদ্ধার

» আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

» সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ, আটক ৫ শতাধিক

» ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী

» জামায়াতের জন্ম থেকে আজ পর্যন্ত মুনাফিকি আচরণ ছাড়া কিছু দেখিনি: রাশেদ খান

» বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সীমান্তে ২টি একনলা বন্দুক উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার  দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীন কুরমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

অভিযানের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। পরে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র দুটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্তের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com