ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রামপুরা এলাকায় এক অভিযানে পিচ্চি আল-আমিন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ (এসআরবি-৩)।
আজ এসআরবি-৩-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রামপুরা এলাকায় পিচ্চি আল-আমিন নামের শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৩। এ বিষয়ে আমাদের অভিযান চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এসআরবি-৩ সূত্রে জানা যায়, বাহিনীর অপারেশনের সময় পিচ্চি আল-আমিনকে একটি পিস্তল, গুলি ও চারটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








