যশোরে এবার ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরেই ১০১ প্রতিমা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যশোরের আট উপজেলায় এবার ৭৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের মণ্ডপ সংখ্যার চেয়ে ২৮টি বেশি। এর মধ্যে সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে এই অঞ্চলে প্রথমবারের মতো ১০১টি প্রতিমা নিয়ে বড় পরিসরে পূজার আয়োজন করা হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৭৩৭ মণ্ডপে পূজা হবে এবার। আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ অক্টোবর মহাষষ্ঠী থেকে শুরু হবে মূল পূজা।

বিভিন্ন মণ্ডপে এখন প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ চলছে। খড়, ছন ও মাটি দিয়ে প্রতিমার কাঠামোর কাজ প্রায় শেষ। দুই-এক দিনের মধ্যে রঙের কাজ শুরু হবে।

যশোর শহরের বেজপাড়া সর্বজনীন পূজা মন্দিরের ভাস্কর শংকর মন্ডল জানান, এবার তিনি ৩৭টি প্রতিমা তৈরি করছেন। সময়মতো সরবরাহ দিতে রাত-দিন কাজ করছেন।

বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিমুল বর্মণ বলেন, প্রতিবছর এখানে পূজা হয়, তবে এবার ১০১টি প্রতিমা বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে। দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা আসবেন বলে তিনি আশা করছেন। চাঁচড়া সর্বজনীন মন্দিরের সভাপতি তাপস বিশ্বাস জানান, এই ধরণের আয়োজন এবারই প্রথম। পুরোহিত ও ঢাকী ঠিক করা হয়েছে এবং প্যান্ডেলের গেট ও মঞ্চ তৈরির কাজ চলছে।

এদিকে জেলার মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শঙ্কাহীন পরিবেশে নির্বিঘ্নে যাতে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন জানান, কোন মণ্ডপে ডিজে না বাজিয়ে ভক্তিগীতি বাজানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি মন্দিরের জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুন্সীগঞ্জে জনজীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজীবন সম্মাননা পুরস্কার পেলেন এ কে সরকার শাওন।

» পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

» কৃষি অর্থায়নকে শক্তিশালী করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক, পিসিসি অ্যান্ড এমইসি ও অ্যাগ্রিপালস

» আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক

» প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

» জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই হবে ফারাক্কা চুক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

» আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া, আক্ষেপ নিয়ে বললেন জামায়াত নেতা

» বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

» রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জামায়াত আমিরের

» ইরান যুদ্ধের নেপথ্যে চীনের ভূমিকা কতটা?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যশোরে এবার ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরেই ১০১ প্রতিমা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যশোরের আট উপজেলায় এবার ৭৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের মণ্ডপ সংখ্যার চেয়ে ২৮টি বেশি। এর মধ্যে সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে এই অঞ্চলে প্রথমবারের মতো ১০১টি প্রতিমা নিয়ে বড় পরিসরে পূজার আয়োজন করা হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৭৩৭ মণ্ডপে পূজা হবে এবার। আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ অক্টোবর মহাষষ্ঠী থেকে শুরু হবে মূল পূজা।

বিভিন্ন মণ্ডপে এখন প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ চলছে। খড়, ছন ও মাটি দিয়ে প্রতিমার কাঠামোর কাজ প্রায় শেষ। দুই-এক দিনের মধ্যে রঙের কাজ শুরু হবে।

যশোর শহরের বেজপাড়া সর্বজনীন পূজা মন্দিরের ভাস্কর শংকর মন্ডল জানান, এবার তিনি ৩৭টি প্রতিমা তৈরি করছেন। সময়মতো সরবরাহ দিতে রাত-দিন কাজ করছেন।

বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিমুল বর্মণ বলেন, প্রতিবছর এখানে পূজা হয়, তবে এবার ১০১টি প্রতিমা বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে। দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা আসবেন বলে তিনি আশা করছেন। চাঁচড়া সর্বজনীন মন্দিরের সভাপতি তাপস বিশ্বাস জানান, এই ধরণের আয়োজন এবারই প্রথম। পুরোহিত ও ঢাকী ঠিক করা হয়েছে এবং প্যান্ডেলের গেট ও মঞ্চ তৈরির কাজ চলছে।

এদিকে জেলার মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শঙ্কাহীন পরিবেশে নির্বিঘ্নে যাতে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন জানান, কোন মণ্ডপে ডিজে না বাজিয়ে ভক্তিগীতি বাজানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি মন্দিরের জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com