আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ইউনিয়নের শেখপাড়া এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কবিরাজপাড়া এলাকার নবাবের বাগানে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে সেগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

পুলিশ জানায়, নবাবের বাগানে বিস্ফোরণের পর ঘটনাস্থলে মানুষের হাতের আঙুল, হাড় ও মাংসের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। তবে আহত দুইজনের পরিচয় ও তাঁদের আঘাতের ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের সময় কেউ হাতে ককটেল ধরে ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলিল লেখক মো. আব্দুল ওদুদ মহরী এবং একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিনের অনুসারীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাইকড়তলা মোড়ে দুই পক্ষের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া ও কবিরাজপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার জন্য সেগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। বিস্ফোরণে দুইজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তাদের পরিচয় ও আহত হওয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুন্সীগঞ্জে জনজীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজীবন সম্মাননা পুরস্কার পেলেন এ কে সরকার শাওন।

» পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

» কৃষি অর্থায়নকে শক্তিশালী করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক, পিসিসি অ্যান্ড এমইসি ও অ্যাগ্রিপালস

» আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক

» প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

» জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই হবে ফারাক্কা চুক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

» আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া, আক্ষেপ নিয়ে বললেন জামায়াত নেতা

» বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

» রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জামায়াত আমিরের

» ইরান যুদ্ধের নেপথ্যে চীনের ভূমিকা কতটা?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ইউনিয়নের শেখপাড়া এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কবিরাজপাড়া এলাকার নবাবের বাগানে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে সেগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

পুলিশ জানায়, নবাবের বাগানে বিস্ফোরণের পর ঘটনাস্থলে মানুষের হাতের আঙুল, হাড় ও মাংসের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। তবে আহত দুইজনের পরিচয় ও তাঁদের আঘাতের ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের সময় কেউ হাতে ককটেল ধরে ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলিল লেখক মো. আব্দুল ওদুদ মহরী এবং একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিনের অনুসারীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাইকড়তলা মোড়ে দুই পক্ষের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া ও কবিরাজপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার জন্য সেগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। বিস্ফোরণে দুইজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তাদের পরিচয় ও আহত হওয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com