লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা দেখা দিয়েছে। কার্যনির্বাহী কমিটির ১১টি পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচটি পদে একাধিক প্রর্থী প্রতিদ্বণ্ডিতায় রয়েছেন। অন্য প্রার্থীরা বিনা প্রতিদ্বণ্ডীতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) তফসিল অনুযায়ী বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের হলরুমে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক হালিম দুলালের নিকট থেকে প্রার্থীরা ১১টি পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে দৈনিক নয়া দিগন্ত জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল এবং দৈনিক ভোরের ডাক ও চলমান কমিটির সভাপতি মোরাদুজ্জামান মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের ইসলামপুর প্রতিনিধি শহিদুল ইসলাম কাজল,নাগরিক টেলিভিশন জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান,সাধারণ সম্পাদক পদে যায়যায়দিন
প্রতিনিধি হাফিজ লিটন, দৈনিক জামালপুর দিনকাল এম শফিকুল ইসলাম ফারুক,দৈনিক ইত্তেফাক ও ঢাকা ক্রাইম প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন, আজকের পত্রিকার এম কে দোলন বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের এস এম হোসেন রানা ও দৈনিক নবচেতনা প্রতিনিধি হোসেন শাহ ফকির ,কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক
পল্লীকন্ঠ প্রতিদিনের আঃ সামাদ ও সকালের সময় প্রতিনিধি হেলাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী অন্যান্য কার্যক্রম শেষে আগামী ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রেসক্লাবের ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাংবাদিকদের পেশাগত ঐক্য, সম্প্রীতি ও সংগঠনের গতিশীলতা বজায় রাখতে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।








