ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পাবনাবাসীর দীর্ঘ কয়েক দশকের লালিত স্বপ্ন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ। রেলপথমন্ত্রী রবিউল আলম আনুষ্ঠানিকভাবে নতুন এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

ঐতিহাসিক এই মুহূর্তকে কেন্দ্র করে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি। সরাসরি ট্রেন চালুর খবরে জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করলেও ট্রেনের রুট এবং ঈশ্বরদীতে ইঞ্জিন ঘোরানোর কারণে বাড়তি সময় লাগার বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন এই রুটে একজোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। অন্যদিকে, ঢাকা থেকে প্রতিদিন বেলা ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’। এ উপলক্ষে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন রেলকোচের মধ্যে ১২টি কোচ এই রুটের ট্রেনে যুক্ত করা হচ্ছে, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে এরই মধ্যে রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাবনা স্টেশন এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করেছেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে নিশছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মেহেদী হাসান জানান, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, সরাসরি ট্রেন চালুর খবরে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পাবনা স্টেশন এলাকার বাসিন্দা মাহবুব মোর্শেদ ও শাহ জামান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বহুদিনের অপেক্ষা আজ পূরণ হতে যাচ্ছে। এখন কম খরচে ও নিরাপদে ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে, যা জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

তবে আনন্দের পাশাপাশি রুট ব্যবস্থাপনা নিয়ে আক্ষেপও রয়েছে স্থানীয়দের। পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে পুনরায় যাত্রা শুরু করতে হবে, যাতে ভ্রমণের সময় কিছুটা বেড়ে যাবে। এ বিষয়ে পৌর এলাকার মনসুরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম ও মিজানুর রহমান বলেন, সরাসরি ট্রেন চালু হওয়া নিঃসন্দেহে আনন্দের। কিন্তু ঈশ্বরদী হয়ে ঘুরে যাওয়ার কারণে সময় বেশি লাগবে। রুটটি আরও সংক্ষিপ্ত ও সময়সাশ্রয়ী করার জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নতুন কোচ দিয়েই ট্রেনটি চালুর পরিকল্পনার কথা জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, চাইলে এক বছর আগেই পুরোনো কোচ জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা আন্ত:নগর ট্রেন চালু করা যেত। তবে বিলম্ব হলেও একদম নতুন কোচ দিয়ে পূর্ণাঙ্গভাবে ট্রেনটি চালু করার ইচ্ছা থেকেই আমরা সময় নিয়েছি।

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের কথা উল্লেখ করে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনার মানুষ সম্মিলিতভাবে এই ট্রেনটি চেয়েছিল। দেশের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তনে বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা ও পদক্ষেপের সুফল আজ আমরা পাচ্ছি। সব মিলিয়ে, নতুন এই রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে পাবনার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। এখন যাত্রীদের একটাই প্রত্যাশা নির্ধারিত সময়সূচি মেনে নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে রুট ও যাত্রার সময় আরও যাত্রীবান্ধব করতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে ছাত্রদলের বিক্ষোভ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭ ,মামলা ৬০টি

» রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

» ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেফতার

» ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ

» ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

» গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে রোনালদো

» যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কি আবার শুরু হবে?

» ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

» আজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পাবনাবাসীর দীর্ঘ কয়েক দশকের লালিত স্বপ্ন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ। রেলপথমন্ত্রী রবিউল আলম আনুষ্ঠানিকভাবে নতুন এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

ঐতিহাসিক এই মুহূর্তকে কেন্দ্র করে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি। সরাসরি ট্রেন চালুর খবরে জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করলেও ট্রেনের রুট এবং ঈশ্বরদীতে ইঞ্জিন ঘোরানোর কারণে বাড়তি সময় লাগার বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন এই রুটে একজোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। অন্যদিকে, ঢাকা থেকে প্রতিদিন বেলা ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’। এ উপলক্ষে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন রেলকোচের মধ্যে ১২টি কোচ এই রুটের ট্রেনে যুক্ত করা হচ্ছে, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে এরই মধ্যে রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাবনা স্টেশন এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করেছেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে নিশছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মেহেদী হাসান জানান, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, সরাসরি ট্রেন চালুর খবরে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পাবনা স্টেশন এলাকার বাসিন্দা মাহবুব মোর্শেদ ও শাহ জামান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বহুদিনের অপেক্ষা আজ পূরণ হতে যাচ্ছে। এখন কম খরচে ও নিরাপদে ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে, যা জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

তবে আনন্দের পাশাপাশি রুট ব্যবস্থাপনা নিয়ে আক্ষেপও রয়েছে স্থানীয়দের। পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে পুনরায় যাত্রা শুরু করতে হবে, যাতে ভ্রমণের সময় কিছুটা বেড়ে যাবে। এ বিষয়ে পৌর এলাকার মনসুরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম ও মিজানুর রহমান বলেন, সরাসরি ট্রেন চালু হওয়া নিঃসন্দেহে আনন্দের। কিন্তু ঈশ্বরদী হয়ে ঘুরে যাওয়ার কারণে সময় বেশি লাগবে। রুটটি আরও সংক্ষিপ্ত ও সময়সাশ্রয়ী করার জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নতুন কোচ দিয়েই ট্রেনটি চালুর পরিকল্পনার কথা জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, চাইলে এক বছর আগেই পুরোনো কোচ জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা আন্ত:নগর ট্রেন চালু করা যেত। তবে বিলম্ব হলেও একদম নতুন কোচ দিয়ে পূর্ণাঙ্গভাবে ট্রেনটি চালু করার ইচ্ছা থেকেই আমরা সময় নিয়েছি।

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের কথা উল্লেখ করে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনার মানুষ সম্মিলিতভাবে এই ট্রেনটি চেয়েছিল। দেশের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তনে বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা ও পদক্ষেপের সুফল আজ আমরা পাচ্ছি। সব মিলিয়ে, নতুন এই রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে পাবনার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। এখন যাত্রীদের একটাই প্রত্যাশা নির্ধারিত সময়সূচি মেনে নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে রুট ও যাত্রার সময় আরও যাত্রীবান্ধব করতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com