আজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় আজ কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে কোনো পর্যটকবাহী জাহাজ ছেড়ে যাবে না। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার  কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবার জাহাজ চলাচল শুরু হবে। আগে থেকে টিকিট কাটা পর্যটকরা পরবর্তী সময়ে একই টিকিটে ভ্রমণ করতে পারবেন। সময়ের কারণে যাত্রা সম্ভব না হলে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে।

তাসনীম জাহান জানান, সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আবহাওয়া স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে। তাদের দেখভালের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইন বলেন, সমুদ্রে সংকেত থাকায় সাগর উত্তাল। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে থাকা সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মৌসুমে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে ছাত্রদলের বিক্ষোভ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭ ,মামলা ৬০টি

» রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

» ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেফতার

» ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ

» ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

» গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে রোনালদো

» যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কি আবার শুরু হবে?

» ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

» আজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় আজ কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে কোনো পর্যটকবাহী জাহাজ ছেড়ে যাবে না। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার  কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবার জাহাজ চলাচল শুরু হবে। আগে থেকে টিকিট কাটা পর্যটকরা পরবর্তী সময়ে একই টিকিটে ভ্রমণ করতে পারবেন। সময়ের কারণে যাত্রা সম্ভব না হলে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে।

তাসনীম জাহান জানান, সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আবহাওয়া স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে। তাদের দেখভালের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইন বলেন, সমুদ্রে সংকেত থাকায় সাগর উত্তাল। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে থাকা সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মৌসুমে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com