ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, এই সময়ে ৩টি খুন, ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাসহ অন্যান্য খাতে ১১৪টিসহ সর্বমোট ১২০টি মামলা ও ৮টি অপমৃত্যুর তথ্য পাওয়া গেছে।
অভিযান পরিচালনাকালে পরোয়ানা মূলে ৩৬ জন, সাজাপ্রাপ্ত ৪ জন, তদন্তাধীন মামলায় ১০৯ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য পদক্ষেপে ৫ জনসহ মোট ১৫৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৫৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছে।
গ্রেফতার ও বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধারে পরিচালিত সর্বমোট ১৪৫টি অভিযানের মাধ্যমে ৪০ গ্রাম হেরোইন, ১ হাজার ১৯২ পিস ইয়াবা, ৫১৮ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১ কেজি ৪১০ গ্রাম গাঁজা এবং ৩৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।








