পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথে পথে জড়ো হয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই ছিল মানুষের উপস্থিতি। কোথাও ফুলের মালা, কোথাও পুষ্পবৃষ্টি—বিভিন্নভাবে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তারেক রহমানের গাড়িবহর নারায়ণগঞ্জের ওপর দিয়ে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে সড়কের পাশে অবস্থান নেন। গাড়িবহর কাছে আসতেই তারা স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান। কয়েকটি স্থানে গাড়িবহর ঘিরে ফুল ছিটিয়ে ও পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানানো হয়।

সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুরসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। গাড়িবহর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সড়কের পাশে উৎসুক মানুষের ভিড়ও বাড়ে।

এ সময় নারায়ণগঞ্জের বিএনপির সংসদ সদস্যরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে তারেক রহমানকে স্বাগত জানান। পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও নিজ নিজ অবস্থান থেকে অভ্যর্থনায় অংশ নেন।

সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত দীর্ঘ পথজুড়ে নেতাকর্মীদের স্লোগান, দলীয় পতাকা ও ফুলেল শুভেচ্ছায় মহাসড়কের বিভিন্ন অংশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, এক দিনের সফরে ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়কপথে যাত্রা শুরু করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার

» রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন গ্রেফতার

» যশোরে এবার ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরেই ১০১ প্রতিমা

» সীমান্তে ২টি একনলা বন্দুক উদ্ধার

» আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

» সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ, আটক ৫ শতাধিক

» ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী

» জামায়াতের জন্ম থেকে আজ পর্যন্ত মুনাফিকি আচরণ ছাড়া কিছু দেখিনি: রাশেদ খান

» বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথে পথে জড়ো হয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই ছিল মানুষের উপস্থিতি। কোথাও ফুলের মালা, কোথাও পুষ্পবৃষ্টি—বিভিন্নভাবে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তারেক রহমানের গাড়িবহর নারায়ণগঞ্জের ওপর দিয়ে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে সড়কের পাশে অবস্থান নেন। গাড়িবহর কাছে আসতেই তারা স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান। কয়েকটি স্থানে গাড়িবহর ঘিরে ফুল ছিটিয়ে ও পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানানো হয়।

সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুরসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। গাড়িবহর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সড়কের পাশে উৎসুক মানুষের ভিড়ও বাড়ে।

এ সময় নারায়ণগঞ্জের বিএনপির সংসদ সদস্যরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে তারেক রহমানকে স্বাগত জানান। পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও নিজ নিজ অবস্থান থেকে অভ্যর্থনায় অংশ নেন।

সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত দীর্ঘ পথজুড়ে নেতাকর্মীদের স্লোগান, দলীয় পতাকা ও ফুলেল শুভেচ্ছায় মহাসড়কের বিভিন্ন অংশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, এক দিনের সফরে ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়কপথে যাত্রা শুরু করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com