আন্তর্জাতিক কন্যা শিশু দিবস: আগৈলঝাড়ায় র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অপূর্ব লাল সরকার, ​আগৈলঝাড়া (বরিশাল) থেকে:  আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আগৈলঝাড়ায় এক বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। চলতি বছরের প্রতিপাদ্য ছিল— “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি”।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির সিনিয়র শিক্ষিকা ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফারহানা আক্তার এবং একই একাডেমির সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলুল হক। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর ইসিআরআর (ECCRR) প্রজেক্টের পক্ষে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও দায়িত্বে ছিলেন প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজারাদার।
​আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতার ওপর জোর দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কন্যা শিশুদের সাহসের সঙ্গে স্বপ্নের পরিধি বাড়াতে হবে, কারণ আজকের কন্যা শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।” বিশেষ অতিথিবৃন্দ প্রতিটি কন্যা শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ার আহ্বাণ জানান।
​এর আগে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিরোধের জেরে লোহার শিকের আঘাতে ফল বিক্রেতা নিহত

» বাংলাদেশের ৬ ব্যাটসম্যান ছুঁতে পারেনি ২ অঙ্কের রান

» আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

» বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী

» বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী

» দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস

» কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» মেকআপ ছাড়া চেহারায় আলোচনায় নুসরাত ফারিয়া

» আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন :ডা. শফিকুর রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস: আগৈলঝাড়ায় র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অপূর্ব লাল সরকার, ​আগৈলঝাড়া (বরিশাল) থেকে:  আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আগৈলঝাড়ায় এক বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। চলতি বছরের প্রতিপাদ্য ছিল— “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি”।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির সিনিয়র শিক্ষিকা ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফারহানা আক্তার এবং একই একাডেমির সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলুল হক। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর ইসিআরআর (ECCRR) প্রজেক্টের পক্ষে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও দায়িত্বে ছিলেন প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজারাদার।
​আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতার ওপর জোর দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কন্যা শিশুদের সাহসের সঙ্গে স্বপ্নের পরিধি বাড়াতে হবে, কারণ আজকের কন্যা শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।” বিশেষ অতিথিবৃন্দ প্রতিটি কন্যা শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ার আহ্বাণ জানান।
​এর আগে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com