মোরেলগঞ্জে ঘেরে বিষ! রাতের আঁধারে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট ::বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৬ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের  আব্দুল কাদের শিকদারের ছেলে ঘের মালিক মোঃ মোতালেব শিকদার (৫৫) এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, ১ অক্টোবর রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো একসময় ঘেরে বিষ প্রয়োগ করা হয়। পরদিন সকালে ঘেরে গিয়ে পানির ওপর অসংখ্য মাছ মৃত অবস্থায় ভাসতে দেখেন মালিক। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগকারীর সন্দেহ।
এ ঘটনায় রাহেলা বেগম, বাপ্পি চাপরাশী, হুমায়ন চাপরাশী ও নাজমা বেগমকে অভিযুক্ত করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘেরে বিষ প্রয়োগের প্রকৃত কারণ, মাছের মৃত্যুর রহস্য এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মজুত ডিজেল দ্রুত বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

» বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

» জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি

» ১৭ বছরের অপকর্মের কারণে তাদের সংগঠন নিষিদ্ধ হয়েছে: আ. লীগের উদ্দেশে এ্যানি

» এত সম্পদের উৎস কী? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট

» রাড্ডা-কাণ্ডের দায় শুধুমাত্র একজন নারী সংসদ সদস্যের ওপর নয়, সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে

» ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম দায়িত্ব নিজেদের সংশোধন করা: গোলাম পরওয়ার

» প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম

» দলের পরিচয়ে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: ইশরাক

» ২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোরেলগঞ্জে ঘেরে বিষ! রাতের আঁধারে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট ::বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৬ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের  আব্দুল কাদের শিকদারের ছেলে ঘের মালিক মোঃ মোতালেব শিকদার (৫৫) এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, ১ অক্টোবর রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো একসময় ঘেরে বিষ প্রয়োগ করা হয়। পরদিন সকালে ঘেরে গিয়ে পানির ওপর অসংখ্য মাছ মৃত অবস্থায় ভাসতে দেখেন মালিক। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগকারীর সন্দেহ।
এ ঘটনায় রাহেলা বেগম, বাপ্পি চাপরাশী, হুমায়ন চাপরাশী ও নাজমা বেগমকে অভিযুক্ত করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘেরে বিষ প্রয়োগের প্রকৃত কারণ, মাছের মৃত্যুর রহস্য এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com