ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিনকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করতে একটি মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে(২ অক্টোবর) উপজেলার চরপুটিমারী ইউনিয়ন বাসীর উদ্যোগে ৪ নং চর বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমান, দক্ষিন চর পুটিমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক রমজান আলী মেম্বার,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাজু মিয়া,সহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে গৃহবধূ মঞ্জুরা খাতুনের আত্মহত্যার ঘটনাকে হত্যাকান্ড হিসেবে উপস্থাপন করে একটি মহলের সহযোগীতায় যুবদল নেতা মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

বক্তারা দাবি করেন, ঘটনার দিন মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এসব কোন ঘটনার সাথে জড়িত না থাকলেও আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তাকে ফাঁিসয়ে দেওয়া হয়েছে। এ সময় তারা মলিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান। পরে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুন্সীগঞ্জে জনজীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজীবন সম্মাননা পুরস্কার পেলেন এ কে সরকার শাওন।

» পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

» কৃষি অর্থায়নকে শক্তিশালী করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক, পিসিসি অ্যান্ড এমইসি ও অ্যাগ্রিপালস

» আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক

» প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

» জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই হবে ফারাক্কা চুক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

» আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া, আক্ষেপ নিয়ে বললেন জামায়াত নেতা

» বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

» রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জামায়াত আমিরের

» ইরান যুদ্ধের নেপথ্যে চীনের ভূমিকা কতটা?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিনকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করতে একটি মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে(২ অক্টোবর) উপজেলার চরপুটিমারী ইউনিয়ন বাসীর উদ্যোগে ৪ নং চর বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমান, দক্ষিন চর পুটিমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক রমজান আলী মেম্বার,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাজু মিয়া,সহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে গৃহবধূ মঞ্জুরা খাতুনের আত্মহত্যার ঘটনাকে হত্যাকান্ড হিসেবে উপস্থাপন করে একটি মহলের সহযোগীতায় যুবদল নেতা মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

বক্তারা দাবি করেন, ঘটনার দিন মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এসব কোন ঘটনার সাথে জড়িত না থাকলেও আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তাকে ফাঁিসয়ে দেওয়া হয়েছে। এ সময় তারা মলিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান। পরে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com