বাস দুর্ঘটনার ‘খবর সংগ্রহ করতে যাওয়া’ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় বাস দুর্ঘটনার ‘খবর সংগ্রহ করতে যাওয়া’  একটি হেলিকপ্টার দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু আগে লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) এক মুখপাত্র বিবিসিকে জানান, দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঘটনাস্থলের ভিডিওতে দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে চ্যাটসওয়ার্থ এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। এসইউভি ও বাসের সংঘর্ষে দুজন নিহত এবং ছয়জন আহত হন। ওই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলের আশপাশে কয়েকটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার অবস্থান করছিল। দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি সেগুলোরই একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হেলিকপ্টারটিতে কতজন আরোহী ছিলেন এবং সেটির মালিকানা কার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র : বিবিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

» সবুজ শাক-সবজি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি পুষ্টিগুণ কমে যায়?

» সময়ের আগে পিরিয়ড হতে পারে যেসব কারণে

» ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত

» রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার

» ওমানে অবৈধ বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর

» কেন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরানোর প্রয়োজন নেই চীনের: আল-জাজিরার বিশ্লেষণ

» নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

» আগামীকাল সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» ভারতে থাকা আসামিরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে, হাইকমিশনারকে মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাস দুর্ঘটনার ‘খবর সংগ্রহ করতে যাওয়া’ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় বাস দুর্ঘটনার ‘খবর সংগ্রহ করতে যাওয়া’  একটি হেলিকপ্টার দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু আগে লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) এক মুখপাত্র বিবিসিকে জানান, দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঘটনাস্থলের ভিডিওতে দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে চ্যাটসওয়ার্থ এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। এসইউভি ও বাসের সংঘর্ষে দুজন নিহত এবং ছয়জন আহত হন। ওই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলের আশপাশে কয়েকটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার অবস্থান করছিল। দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি সেগুলোরই একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হেলিকপ্টারটিতে কতজন আরোহী ছিলেন এবং সেটির মালিকানা কার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র : বিবিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com