ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, শনিবার ভোরে র্যাব-১৫, সিপিসি-২ এর আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক-বি এলাকায় একটি বসতঘরের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে দুই নারী মাদক কারবারিকে কৌশলে মহিলা র্যাব সদস্যদের সহায়তায় আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের মোঃ আমিনের মেয়ে সমছিদা (১৭), ছালেহ আহম্মেদের স্ত্রী লায়লা খাতুন (৪৭)।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের তল্লাশি ও তাদের দেখানো স্থান থেকে আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সমছিদা’র পরিহিত সেলোয়ারের ডান কোমরে গোজানো অবস্থায় একটি সাদা ছোট কৌটার ভিতর থেকে ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অপর গ্রেফতারকৃত লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের আলনার পিছনে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে পাঁচটি নীল রঙের পলিথিনের ব্যাগে সংরক্ষিত মোট ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়।








