পর্যটক মৃত্যু,হত্যা মামলারপ্রধান আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যুতে হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত অভিযুক্ত মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাই এবং রাজিয়া খাতুনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ ও ৪ এর যৌথ অভিযানে ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এর আগে গত ১ আগস্ট কক্সবাজার জেলার সদর থানাধীন দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে অক্ষর সৌভিক রায় (৩১) সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় তাকে বিলম্বে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার এড়াতে ঘটনার পর হতে আসামিরা আত্মগোপনে চলে গেলে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এজাহারভুক্ত ১ নং আসামি মো. ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৪ এর সমন্বিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে: আমির

» আমের ক্যারেটের ভেতরে পাচারের সময় ফেয়ারডিল সহ মাদক কারবারি গ্রেপ্তার

» বিদেশফেরত মেধাবীদের দেশ গঠনে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» শেখ হাসিনা দেশে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক: আইনমন্ত্রী

» আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

» ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন

» পর্যটক মৃত্যু,হত্যা মামলারপ্রধান আসামি গ্রেফতার

» সাইবার মামলার পলাতক আসামি গ্রেফতার

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, দুর্ভোগে হাজারো যাত্রী

» বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পর্যটক মৃত্যু,হত্যা মামলারপ্রধান আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যুতে হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত অভিযুক্ত মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাই এবং রাজিয়া খাতুনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ ও ৪ এর যৌথ অভিযানে ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এর আগে গত ১ আগস্ট কক্সবাজার জেলার সদর থানাধীন দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে অক্ষর সৌভিক রায় (৩১) সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় তাকে বিলম্বে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার এড়াতে ঘটনার পর হতে আসামিরা আত্মগোপনে চলে গেলে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এজাহারভুক্ত ১ নং আসামি মো. ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৪ এর সমন্বিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com