আমের ক্যারেটের ভেতরে পাচারের সময় ফেয়ারডিল সহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে পাচারের সময় ৩৭৭ বোতল‘ফেয়ারডিলসহ মো. মমিন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাইমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। ​গ্রেপ্তারকৃত মো. মমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঁঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে।

​এর আগে একইদিন সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়াস্থ রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ (সিপিএসসি, নারায়ণগঞ্জ)-এর একটি আভিযানিক দল জানতে পারে—মাদকের একটি বড় চালান নিয়ে একটি ট্রাক নারায়ণগঞ্জের দিকে আসছে। খবর পেয়ে রূপগঞ্জের কেন্দুয়াপাড়ায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। সন্দেহভাজন একটি ট্রাককে থামার সিগন্যাল দিলে চালকের আসন থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। ট্রাকে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল নিষিদ্ধ মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

​উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমের ক্যারেটের ভেতরে পাচারের সময় ফেয়ারডিল সহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে পাচারের সময় ৩৭৭ বোতল‘ফেয়ারডিলসহ মো. মমিন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাইমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। ​গ্রেপ্তারকৃত মো. মমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঁঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে।

​এর আগে একইদিন সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়াস্থ রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ (সিপিএসসি, নারায়ণগঞ্জ)-এর একটি আভিযানিক দল জানতে পারে—মাদকের একটি বড় চালান নিয়ে একটি ট্রাক নারায়ণগঞ্জের দিকে আসছে। খবর পেয়ে রূপগঞ্জের কেন্দুয়াপাড়ায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। সন্দেহভাজন একটি ট্রাককে থামার সিগন্যাল দিলে চালকের আসন থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। ট্রাকে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল নিষিদ্ধ মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

​উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com