সাইবার মামলার পলাতক আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি ওয়াসিম হালদারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের একটি দল কোমরপুর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষায় অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হবে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ওয়াসিম হালদার মুজিবনগর থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানা বলেন, মুজিবনগর থানার সাইবার সুরক্ষা আইনের আদালতে বিচারাধীন মামলার পলাতক আসামি হিসেবে ওয়াসিম হালদারকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানায়, তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। সেখানে অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন করে সাইবার আইনে মামলা করা হবে। অন্যথায় তাকে পূর্বের মামলায় আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে: আমির

» আমের ক্যারেটের ভেতরে পাচারের সময় ফেয়ারডিল সহ মাদক কারবারি গ্রেপ্তার

» বিদেশফেরত মেধাবীদের দেশ গঠনে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» শেখ হাসিনা দেশে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক: আইনমন্ত্রী

» আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

» ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন

» পর্যটক মৃত্যু,হত্যা মামলারপ্রধান আসামি গ্রেফতার

» সাইবার মামলার পলাতক আসামি গ্রেফতার

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, দুর্ভোগে হাজারো যাত্রী

» বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাইবার মামলার পলাতক আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি ওয়াসিম হালদারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের একটি দল কোমরপুর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষায় অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হবে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ওয়াসিম হালদার মুজিবনগর থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানা বলেন, মুজিবনগর থানার সাইবার সুরক্ষা আইনের আদালতে বিচারাধীন মামলার পলাতক আসামি হিসেবে ওয়াসিম হালদারকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানায়, তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। সেখানে অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন করে সাইবার আইনে মামলা করা হবে। অন্যথায় তাকে পূর্বের মামলায় আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com