গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপ উপকূলে ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিক কর্তৃপক্ষ। উদ্ধার হওয়াদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এ ছাড়া কয়েকজন মিসরীয় অভিবাসীও রয়েছেন।

গ্রিক কর্তৃপক্ষ জানায়, লিবিয়ার উপকূল থেকে ছোট নৌকায় করে এসব অভিবাসী গ্রিসে পৌঁছানোর চেষ্টা করছিলেন। সম্প্রতি ক্রিটে অবস্থিত অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ডিমোক্রাটিয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকা শনাক্ত করে। পরে কোস্টগার্ড ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের উদ্ধার করে ইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়।

এর কয়েক ঘণ্টা আগে আরও দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসী ক্রিটে পৌঁছান। প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানি এবং ২৫ জন বাংলাদেশি ছিলেন। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিসরীয় নাগরিক ছিলেন। উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে, যেখানে সাম্প্রতিক সময়ে দ্বীপে পৌঁছানো অভিবাসীদের রাখা হচ্ছে।  সূত্র : মিডিল ইস্ট মনিটর

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের চাবি হস্তান্তরে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

» অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

» বেনাপোল হয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম নামলো অর্ধেকে

» শিক্ষা ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সময় প্রয়োজন: ববি হাজ্জাজ

» জবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

» শিক্ষার্থীর মৃত্যু, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

» ভিমরুলির ভাসমান বাজারে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ হলেন পেয়ারার স্বাদে

» বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

» আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সূচি প্রকাশ

» সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত :জামায়াতের আমির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপ উপকূলে ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিক কর্তৃপক্ষ। উদ্ধার হওয়াদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এ ছাড়া কয়েকজন মিসরীয় অভিবাসীও রয়েছেন।

গ্রিক কর্তৃপক্ষ জানায়, লিবিয়ার উপকূল থেকে ছোট নৌকায় করে এসব অভিবাসী গ্রিসে পৌঁছানোর চেষ্টা করছিলেন। সম্প্রতি ক্রিটে অবস্থিত অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ডিমোক্রাটিয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকা শনাক্ত করে। পরে কোস্টগার্ড ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের উদ্ধার করে ইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়।

এর কয়েক ঘণ্টা আগে আরও দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসী ক্রিটে পৌঁছান। প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানি এবং ২৫ জন বাংলাদেশি ছিলেন। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিসরীয় নাগরিক ছিলেন। উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে, যেখানে সাম্প্রতিক সময়ে দ্বীপে পৌঁছানো অভিবাসীদের রাখা হচ্ছে।  সূত্র : মিডিল ইস্ট মনিটর

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com