নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই: পর্যটনমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই। এই লক্ষ্যে সরকারের পর্যটন বিভাগ কাজ শুরু করবে।

শনিবার সকালে নাটোরের রাণী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, নাটোরের পাশাপাশি দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানের পর্যটনকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্যে দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে চিহ্নিত করেছি আমরা। পর্যায়ক্রমে এসব স্পটগুলোকে পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। পর্যটন স্পটের উন্নয়নের পাশাপাশি পর্যটকদের আবাসন, চিকিৎসা ইত্যাদি সুবিধা প্রদানের বিষয়গুলোও হাবের অন্তর্ভুক্ত থাকবে।

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ এবং নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত এসময় উপস্থিত ছিলেন।

আফরোজা খানম নাটোরের পর্যটন সম্ভাবনা সরেজমিনে পর্যবেক্ষণ করতে দুই দিনের সফরে গতকাল শুক্রবার নাটোরে আসেন। গতকাল তিনি নাটোরের উত্তরা গণভবন এবং মিনি কক্সবাজার খ্যাত হালতি বিল পরিদর্শন করেন। সূএ :বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মন উদ্বেল

» হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে প্রধানমন্ত্রীর, পেশ হবে লিখিত দাবিদাওয়া

» জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন

» বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

» জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না: জামায়াত আমির

» দেশ ওপরে উঠতে থাকলেই পেছনে ঠেলে দেওয়ার চক্রান্ত হয়: ফখরুল

» গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খাঁন

» জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

» কাঁধখোলা গাউনে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

» তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই: পর্যটনমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই। এই লক্ষ্যে সরকারের পর্যটন বিভাগ কাজ শুরু করবে।

শনিবার সকালে নাটোরের রাণী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, নাটোরের পাশাপাশি দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানের পর্যটনকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্যে দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে চিহ্নিত করেছি আমরা। পর্যায়ক্রমে এসব স্পটগুলোকে পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। পর্যটন স্পটের উন্নয়নের পাশাপাশি পর্যটকদের আবাসন, চিকিৎসা ইত্যাদি সুবিধা প্রদানের বিষয়গুলোও হাবের অন্তর্ভুক্ত থাকবে।

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ এবং নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত এসময় উপস্থিত ছিলেন।

আফরোজা খানম নাটোরের পর্যটন সম্ভাবনা সরেজমিনে পর্যবেক্ষণ করতে দুই দিনের সফরে গতকাল শুক্রবার নাটোরে আসেন। গতকাল তিনি নাটোরের উত্তরা গণভবন এবং মিনি কক্সবাজার খ্যাত হালতি বিল পরিদর্শন করেন। সূএ :বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com