দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় দুই কিশোর গ্যাং সদস্য আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পল্লবীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) পল্লবী থানার সেকশন-১১ টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্যাংয়ের অন্য সদস্যরা পালিয়ে যায়। আটক দুজন হলো- মোনারুল ইসলাম (১৪) ও মো. রুহুল আমিন (১৫)। তারা বাউনিয়াবাধ এলাকার বাসিন্দা।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সেকশন-১১ টেম্পু স্ট্যান্ড এলাকায় ৪০ থেকে ৫০ জন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। খবর পেয়ে টহলরত পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি জব্দ করা হয়।

এসআই সালাহউদ্দিন আরও জানান, পালিয়ে যাওয়া অন্য সদস্যদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

» আদালতের দেওয়া ২৪ ঘণ্টায়ও আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজ

» লিবিয়া থেকে দেশে ফেরত এসেছে আরও ৩৪০ বাংলাদেশি

» কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না : রাশেদ খাঁন

» এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুরুল হক নুর

» কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম

» ভারতে বসে হাসিনাকে ষড়যন্ত্রের সুযোগ দেওয়ায় ভারতের প্রতি জামায়াতের তীব্র নিন্দা

» নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: ছাত্র জমিয়ত

» দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় দুই কিশোর গ্যাং সদস্য আটক

» বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় দুই কিশোর গ্যাং সদস্য আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পল্লবীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) পল্লবী থানার সেকশন-১১ টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্যাংয়ের অন্য সদস্যরা পালিয়ে যায়। আটক দুজন হলো- মোনারুল ইসলাম (১৪) ও মো. রুহুল আমিন (১৫)। তারা বাউনিয়াবাধ এলাকার বাসিন্দা।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সেকশন-১১ টেম্পু স্ট্যান্ড এলাকায় ৪০ থেকে ৫০ জন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। খবর পেয়ে টহলরত পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি জব্দ করা হয়।

এসআই সালাহউদ্দিন আরও জানান, পালিয়ে যাওয়া অন্য সদস্যদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com