কানাডায় ‘কুয়েট ওয়ার্ল্ড ওয়াইড’-এর তিন দিনব্যাপী প্রথম কনভেনশন সম্পন্ন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরির রেডিসন হোটেলে ‘কুয়েট ওয়ার্ল্ড ওয়াইড’-এর উদ্যোগে তিন দিনব্যাপী প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। গত ৩১শে জুলাই থেকে শুরু হওয়া এই কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৬০ জন প্রকৌশলী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী কনভেনশনের অন্যতম আকর্ষণ ছিল ১ আগস্টের প্যানেল ডিসকাশন। এখানে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের কানাডাসহ বৈশ্বিক চাকরির বাজারে নিজেদের দক্ষ ও প্রতিযোগিতামূলকভাবে প্রস্তুত করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ ও উচ্চপদস্থ পেশাজীবীরা ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির বাজারে প্রবেশ, পেশাগত উন্নয়ন এবং পদোন্নতির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্যানেল ডিসকাশনে অংশগ্রহণকারীরা কানাডাসহ বিভিন্ন দেশের পেশাজীবীদের সঙ্গে সরাসরি পরিচিত হওয়া, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার গুরুত্বের ওপরও আলোকপাত করেন।

কনভেনশনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলবার্টা প্রদেশের বিভিন্ন শহরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আয়োজনও ছিল।

আয়োজকরা জানান, বিদেশের মাটিতে ‘কুয়েট ওয়ার্ল্ড ওয়াইড’-এর এই কনভেনশন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বাংলাদেশি পেশাজীবীদের একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে তাঁদের কর্মজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়োজকরা আরও জানান, ‘কুয়েট ওয়ার্ল্ড ওয়াইড’-এর পরবর্তী কনভেনশন ২০২৮ সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম অপু, দেলোয়ার হোসেন টিটু, মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মাহবুবুর রহমান শাহীন এবং তাইফুর ইসলাম সহ অন্যান্যরা।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদই হতে হবে রাজনৈতিক বিতর্কের প্রধান মঞ্চ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার

» আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

» ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

» আজানের সময় কথা বললে কি গুনাহ হবে?

» বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

» পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগাকর্মসূচি

» জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু

» নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ

» অস্ট্রেলিয়ার মাটিতে জয় অসম্ভব নয়: হাবিবুল বাশার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডায় ‘কুয়েট ওয়ার্ল্ড ওয়াইড’-এর তিন দিনব্যাপী প্রথম কনভেনশন সম্পন্ন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরির রেডিসন হোটেলে ‘কুয়েট ওয়ার্ল্ড ওয়াইড’-এর উদ্যোগে তিন দিনব্যাপী প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। গত ৩১শে জুলাই থেকে শুরু হওয়া এই কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৬০ জন প্রকৌশলী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী কনভেনশনের অন্যতম আকর্ষণ ছিল ১ আগস্টের প্যানেল ডিসকাশন। এখানে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের কানাডাসহ বৈশ্বিক চাকরির বাজারে নিজেদের দক্ষ ও প্রতিযোগিতামূলকভাবে প্রস্তুত করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ ও উচ্চপদস্থ পেশাজীবীরা ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির বাজারে প্রবেশ, পেশাগত উন্নয়ন এবং পদোন্নতির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্যানেল ডিসকাশনে অংশগ্রহণকারীরা কানাডাসহ বিভিন্ন দেশের পেশাজীবীদের সঙ্গে সরাসরি পরিচিত হওয়া, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার গুরুত্বের ওপরও আলোকপাত করেন।

কনভেনশনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলবার্টা প্রদেশের বিভিন্ন শহরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আয়োজনও ছিল।

আয়োজকরা জানান, বিদেশের মাটিতে ‘কুয়েট ওয়ার্ল্ড ওয়াইড’-এর এই কনভেনশন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বাংলাদেশি পেশাজীবীদের একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে তাঁদের কর্মজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়োজকরা আরও জানান, ‘কুয়েট ওয়ার্ল্ড ওয়াইড’-এর পরবর্তী কনভেনশন ২০২৮ সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম অপু, দেলোয়ার হোসেন টিটু, মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মাহবুবুর রহমান শাহীন এবং তাইফুর ইসলাম সহ অন্যান্যরা।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com