ফিফা বিশ্বকাপকে ঘিরে কানাডা প্রবাসীদের সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব নোভা স্কশিয়া (BDCANS)-এর উদ্যোগে নোভা স্কশিয়ায় প্রথমবারের মতো ডার্টমাউথ ক্রসিং সিনেপ্লেক্সে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই ব্যতিক্রমী আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়ে নোভা স্কশিয়ার বহুসাংস্কৃতিক চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।

বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ উপভোগ করতে রাশিয়া, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ক্যামেরুন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, তিউনিসিয়া, উজবেকিস্তান, নেদারল্যান্ডসসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একত্রিত হন। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও জাতীয়তার দর্শকেরা একই ছাদের নিচে বসে ফুটবলের উৎসব উপভোগ করেন এবং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

অনুষ্ঠানের সকল টিকিট আগেই বিক্রি হয়ে যায় এবং সিনেপ্লেক্সের প্রতিটি আসন পূর্ণ ছিল। পুরো আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং উৎসবমুখর। দর্শকদের উচ্ছ্বাস ও ইতিবাচক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তোলে।

আয়োজকরা জানান, কেবল প্রতিযোগিতা নয়; এটি বিভিন্ন সংস্কৃতি, জাতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও বন্ধুত্ব গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ফুটবলের মাধ্যমে নোভা স্কশিয়ায় বাংলাদেশি সহ বহুসাংস্কৃতিক সমাজকে আরও কাছাকাছি নিয়ে আসা।
তাঁরা জানান, এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও নোভা স্কশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» যখনই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে তখনই গ্রেপ্তার হবে: শামা ওবায়েদ

» অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নিন্দা ও প্রতিবাদ জানাল মহিলা জামায়াত

» নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’

» বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’

» নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা

» নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ

» ভাইভার নম্বর বাড়িয়ে স্বজনপ্রীতির সুযোগ তৈরি করছে সরকার: হাসনাত

» লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের বক্তব্যে দ্বিমুখিতা দেখছি: চরমোনাই পীর

» শেখ হাসিনার মৃত্যু এবং কবর-কোনোটাই বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফিফা বিশ্বকাপকে ঘিরে কানাডা প্রবাসীদের সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব নোভা স্কশিয়া (BDCANS)-এর উদ্যোগে নোভা স্কশিয়ায় প্রথমবারের মতো ডার্টমাউথ ক্রসিং সিনেপ্লেক্সে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই ব্যতিক্রমী আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়ে নোভা স্কশিয়ার বহুসাংস্কৃতিক চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।

বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ উপভোগ করতে রাশিয়া, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ক্যামেরুন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, তিউনিসিয়া, উজবেকিস্তান, নেদারল্যান্ডসসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একত্রিত হন। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও জাতীয়তার দর্শকেরা একই ছাদের নিচে বসে ফুটবলের উৎসব উপভোগ করেন এবং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

অনুষ্ঠানের সকল টিকিট আগেই বিক্রি হয়ে যায় এবং সিনেপ্লেক্সের প্রতিটি আসন পূর্ণ ছিল। পুরো আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং উৎসবমুখর। দর্শকদের উচ্ছ্বাস ও ইতিবাচক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তোলে।

আয়োজকরা জানান, কেবল প্রতিযোগিতা নয়; এটি বিভিন্ন সংস্কৃতি, জাতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও বন্ধুত্ব গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ফুটবলের মাধ্যমে নোভা স্কশিয়ায় বাংলাদেশি সহ বহুসাংস্কৃতিক সমাজকে আরও কাছাকাছি নিয়ে আসা।
তাঁরা জানান, এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও নোভা স্কশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com