প্রবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের মিলনোৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রবাসে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্র আয়োজিত বনভোজন ও মিলনমেলা।

গত ২৬ জুলাই নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা পরিবার-পরিজনসহ অংশ নেন। আয়োজনজুড়ে ছিল বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি রোমন্থন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলা, র‌্যাফেল ড্র, সুস্বাদু খাবার এবং প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পার্ক। সদস্য ও তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। এতে ১ হাজার ৫০০ মার্কিন ডলারের নগদ গ্র্যান্ড প্রাইজ, নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকিটসহ মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। গ্র্যান্ড প্রাইজের পৃষ্ঠপোষকতা করেন গাজী ওয়াহিদুজ্জামান লিটন এবং প্রথম পুরস্কারের স্পন্সর ছিলেন অ্যাটর্নি মইন চৌধুরী।

সংগঠনের সভাপতি এম. এস. আলম বলেন, “প্রবাসে থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এ মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখা হবে।”

আয়োজক কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম এবং সদস্য সচিব ইউসুফ আলী অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, স্পন্সর, স্বেচ্ছাসেবক ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণেই এবারের বনভোজন ও মিলনমেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি সফল করতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সরকার, প্রধান সমন্বয়কারী মো. আজহার আলী খান, সমন্বয়কারী বেলাল মাহমুদ, সুশীল সিনহা, ইকবাল মোর্শেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আয়োজকদের মতে, এই আয়োজন শুধু একটি বনভোজন নয়; বরং এটি ছিল প্রবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করার একটি অনন্য মিলনোৎসব। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের মিলনোৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রবাসে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্র আয়োজিত বনভোজন ও মিলনমেলা।

গত ২৬ জুলাই নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা পরিবার-পরিজনসহ অংশ নেন। আয়োজনজুড়ে ছিল বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি রোমন্থন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলা, র‌্যাফেল ড্র, সুস্বাদু খাবার এবং প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পার্ক। সদস্য ও তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। এতে ১ হাজার ৫০০ মার্কিন ডলারের নগদ গ্র্যান্ড প্রাইজ, নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকিটসহ মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। গ্র্যান্ড প্রাইজের পৃষ্ঠপোষকতা করেন গাজী ওয়াহিদুজ্জামান লিটন এবং প্রথম পুরস্কারের স্পন্সর ছিলেন অ্যাটর্নি মইন চৌধুরী।

সংগঠনের সভাপতি এম. এস. আলম বলেন, “প্রবাসে থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এ মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখা হবে।”

আয়োজক কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম এবং সদস্য সচিব ইউসুফ আলী অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, স্পন্সর, স্বেচ্ছাসেবক ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণেই এবারের বনভোজন ও মিলনমেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি সফল করতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সরকার, প্রধান সমন্বয়কারী মো. আজহার আলী খান, সমন্বয়কারী বেলাল মাহমুদ, সুশীল সিনহা, ইকবাল মোর্শেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আয়োজকদের মতে, এই আয়োজন শুধু একটি বনভোজন নয়; বরং এটি ছিল প্রবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করার একটি অনন্য মিলনোৎসব। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com