সামার ফেস্টে প্যারিস মাতাবেন জেমস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চার বছর পর ফ্রান্সে বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট’। রবিবার (২ আগস্ট) প্যারিসের উপকণ্ঠ সারসেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন নগরবাউল খ্যাত সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চার বছর আগে ‘ফ্রাঙ্কো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফেস্টিভাল-২০২২’ আয়োজন করা হয়েছিল। পরে ব্যবস্থাপনা, সংকট, সমন্বয় আর নিরাপত্তা ইস্যুতে এই উচ্ছ্বাসের আয়োজন আর পায়নি প্রবাসীরা।

তবে ফের শাহ গ্রুপ ও অফিওরার এই যৌথ আয়োজন ঘিরে ফ্রান্স প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জেমস ইতোমধ্যে প্যারিসে পৌঁছেছেন। জেমসের পাশাপাশি জনপ্রিয় লোকজ ফিউশন ব্যান্ড জলের গানের ভোকালিস্ট রাহুল আনন্দসহ একাধিক শিল্পী মঞ্চে গান পরিবেশন করবেন।

আয়োজক শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন জানান, ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

মেলার অন্যতম আয়োজক ওফিওরার ব্যবস্থাপক কৌশিক রাব্বানী খান জানান, দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনভর এই মিলনমেলা নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় ফরাসি পুলিশের পাশাপাশি পেশাদার নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করবেন।

সংগীতানুষ্ঠানের পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা থাকবে। এছাড়া র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। প্রধান পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি বিএমডব্লিউ গাড়ি।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

» ফেসবুক যে কারণে ঢালাওভাবে সবাইকে ফ্রি ভেরিফায়েড ব্যাচ দিচ্ছে

» মিমি চক্রবর্তীর নামে ভিডিও ভাইরাল!

» মানবতাবিরোধী অপরাধ কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

» বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

» গুলশান ও যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেপ্তার

» গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সেনা রিজিয়নের উদ্যোগ

» চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর

» আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

» শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান, মোদির ওপর একযোগে আক্রমণ বিরোধীদের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সামার ফেস্টে প্যারিস মাতাবেন জেমস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চার বছর পর ফ্রান্সে বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট’। রবিবার (২ আগস্ট) প্যারিসের উপকণ্ঠ সারসেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন নগরবাউল খ্যাত সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চার বছর আগে ‘ফ্রাঙ্কো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফেস্টিভাল-২০২২’ আয়োজন করা হয়েছিল। পরে ব্যবস্থাপনা, সংকট, সমন্বয় আর নিরাপত্তা ইস্যুতে এই উচ্ছ্বাসের আয়োজন আর পায়নি প্রবাসীরা।

তবে ফের শাহ গ্রুপ ও অফিওরার এই যৌথ আয়োজন ঘিরে ফ্রান্স প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জেমস ইতোমধ্যে প্যারিসে পৌঁছেছেন। জেমসের পাশাপাশি জনপ্রিয় লোকজ ফিউশন ব্যান্ড জলের গানের ভোকালিস্ট রাহুল আনন্দসহ একাধিক শিল্পী মঞ্চে গান পরিবেশন করবেন।

আয়োজক শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন জানান, ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

মেলার অন্যতম আয়োজক ওফিওরার ব্যবস্থাপক কৌশিক রাব্বানী খান জানান, দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনভর এই মিলনমেলা নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় ফরাসি পুলিশের পাশাপাশি পেশাদার নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করবেন।

সংগীতানুষ্ঠানের পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা থাকবে। এছাড়া র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। প্রধান পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি বিএমডব্লিউ গাড়ি।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com