গণভোটে অলিম্পিক আয়োজন থেকে সরে দাঁড়াল হামবুর্গ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাসিন্দাদের গণভোটের পর হামবুর্গ ২০৩৬, ২০৪০ এবং ২০৪৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। বার্লিন, মিউনিখ এবং রাইন-রুর অঞ্চলের পাশাপাশি হামবুর্গও জার্মান অলিম্পিক ফেডারেশনের (ডিওএসবি) গেমস আয়োজনের জন্য নির্বাচিত হতে আবেদনকারী চারটি শহর বা অঞ্চলের মধ্যে অন্যতম ছিল।

স্থানীয় সময় রবিবার (৩১ মে) শহরের কর্মকর্তারা একটি ইতিবাচক ফলাফলের মাধ্যমে জনসমর্থন তুলে ধরার আশা করেছিলেন। ৯৮ শতাংশ ব্যালট গণনা শেষে দেখা গেছে ৪৫ শতাংশ পক্ষে ভোট দেওয়ার বিপরীতে ৫৫ শতাংশ ভোটার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই গণভোটে প্রায় ৫০ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট দিয়েছেন।

এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামবুর্গের ভোটাররা অলিম্পিক আয়োজনের বিপক্ষে সিদ্ধান্ত নিলেন। ২০১৫ সালে ৫১.৪ শতাংশ ভোটার ২০২৪ সালের গেমস আয়োজনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

ফলাফল ঘোষণার পর হামবুর্গের মেয়র পিটার চেঞ্চার নিশ্চিত করেছেন, তিনি ডিওএসবি এবং আইওসি-কে জানিয়েছেন আয়োজক হওয়ার আবেদনটি প্রত্যাহার করা হবে। তিনি এক বিবৃতিতে বলেন, অনেক নাগরিক যারা গেমসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তারা গণভোটের ফলাফলে হতাশ হয়েছেন। আমিও ভোটের ফলাফলে গভীরভাবে দুঃখিত। কিন্তু যারা হামবুর্গে গেমস আয়োজনের লক্ষ্যকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।

চলতি বছরের সেপ্টেম্বরে জার্মান অলিম্পিক ফেডারেশনের (ডিওএসবি) বার্লিন, মিউনিখ এবং রাইন-রুর এর মধ্যে সম্ভাব্য আয়োজক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র কাছে প্রস্তাব পাঠাবে।

এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত একটি গণভোটে মিউনিখের ভোটাররা বাভারিয়ার রাজধানীতে গেমস আয়োজনের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছিলেন। ওই নির্বাচনে ৬৬.৪ শতাংশ পক্ষে ভোট দেন। মিউনিখে ৪২ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট প্রদান করেন।

অন্যদিকে এপ্রিলে রাইন-রুর অঞ্চলের ৬৬ শতাংশ ভোটার আয়োজক হওয়ার আবেদনের পক্ষে ভোট দেন, যেখানে ৩৩ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট প্রদান করেন। উত্তরের শহর কিয়েল যারা জার্মান বিডের অংশ হিসেবে পালতোলা নৌকার প্রতিযোগিতা আয়োজন করার আশা করছে। সেখানকার ৬৩.৫ শতাংশ ভোটার এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গণভোটে অলিম্পিক আয়োজন থেকে সরে দাঁড়াল হামবুর্গ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাসিন্দাদের গণভোটের পর হামবুর্গ ২০৩৬, ২০৪০ এবং ২০৪৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। বার্লিন, মিউনিখ এবং রাইন-রুর অঞ্চলের পাশাপাশি হামবুর্গও জার্মান অলিম্পিক ফেডারেশনের (ডিওএসবি) গেমস আয়োজনের জন্য নির্বাচিত হতে আবেদনকারী চারটি শহর বা অঞ্চলের মধ্যে অন্যতম ছিল।

স্থানীয় সময় রবিবার (৩১ মে) শহরের কর্মকর্তারা একটি ইতিবাচক ফলাফলের মাধ্যমে জনসমর্থন তুলে ধরার আশা করেছিলেন। ৯৮ শতাংশ ব্যালট গণনা শেষে দেখা গেছে ৪৫ শতাংশ পক্ষে ভোট দেওয়ার বিপরীতে ৫৫ শতাংশ ভোটার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই গণভোটে প্রায় ৫০ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট দিয়েছেন।

এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামবুর্গের ভোটাররা অলিম্পিক আয়োজনের বিপক্ষে সিদ্ধান্ত নিলেন। ২০১৫ সালে ৫১.৪ শতাংশ ভোটার ২০২৪ সালের গেমস আয়োজনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

ফলাফল ঘোষণার পর হামবুর্গের মেয়র পিটার চেঞ্চার নিশ্চিত করেছেন, তিনি ডিওএসবি এবং আইওসি-কে জানিয়েছেন আয়োজক হওয়ার আবেদনটি প্রত্যাহার করা হবে। তিনি এক বিবৃতিতে বলেন, অনেক নাগরিক যারা গেমসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তারা গণভোটের ফলাফলে হতাশ হয়েছেন। আমিও ভোটের ফলাফলে গভীরভাবে দুঃখিত। কিন্তু যারা হামবুর্গে গেমস আয়োজনের লক্ষ্যকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।

চলতি বছরের সেপ্টেম্বরে জার্মান অলিম্পিক ফেডারেশনের (ডিওএসবি) বার্লিন, মিউনিখ এবং রাইন-রুর এর মধ্যে সম্ভাব্য আয়োজক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র কাছে প্রস্তাব পাঠাবে।

এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত একটি গণভোটে মিউনিখের ভোটাররা বাভারিয়ার রাজধানীতে গেমস আয়োজনের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছিলেন। ওই নির্বাচনে ৬৬.৪ শতাংশ পক্ষে ভোট দেন। মিউনিখে ৪২ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট প্রদান করেন।

অন্যদিকে এপ্রিলে রাইন-রুর অঞ্চলের ৬৬ শতাংশ ভোটার আয়োজক হওয়ার আবেদনের পক্ষে ভোট দেন, যেখানে ৩৩ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট প্রদান করেন। উত্তরের শহর কিয়েল যারা জার্মান বিডের অংশ হিসেবে পালতোলা নৌকার প্রতিযোগিতা আয়োজন করার আশা করছে। সেখানকার ৬৩.৫ শতাংশ ভোটার এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com