ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক : শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও বিতর্কিত পরীক্ষাপদ্ধতি সংস্কারের প্রশ্নে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নীরবতা নিয়ে সরগরম নেটদুনিয়া। নীতিগত কারণে ক্যাটরিনার নীরবতার প্রতিবাদ জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে অভিনেত্রীর একটি জনপ্রিয় ফ্যান পেজ, যার অনুসারী সংখ্যা ছিল ৭০ হাজারের বেশি।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) পরিচালিত এই ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্ষোভ প্রকাশ করে ফ্যান পেজটির অ্যাডমিন এই কঠিন সিদ্ধান্ত নেন।

ফ্যান পেজের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে লেখা হয়, ছোটবেলা থেকেই আপনার অনুরাগী ছিলাম। কিন্তু যারা আপনাকে মন থেকে ভালোবাসে, সেই ভারতীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পক্ষে আপনি একটি শব্দও খরচ করলেন না। সরকারের বিরুদ্ধে কথা বলার মতো সাহসিকতা আপনার নেই। বিপদের দিনে আমরা যখন আপনার পাশে দাঁড়িয়েছিলাম, তখন আপনি আমাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করলেন। তাই বাধ্য হয়ে এই পেজ বন্ধ করছি এবং আপনাকে আনফলো করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয়েছে নানামুখী আলোচনা ও বিতর্ক। অনেকেই ফ্যান পেজটির অ্যাডমিনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে, ক্যাটরিনার অনুরাগী একটি পক্ষ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে যেমন আন্দোলন করার অধিকার আছে, তেমনি কোনো বিষয়ে নীরব থাকা বা নিজের মতামত না দেওয়ার স্বাধীনতাও একজন শিল্পীর রয়েছে। তাই কাউকে এভাবে বাধ্য করা অনুচিত।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন শাবানা আজমি, প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, সোনু সুদ ও প্রকাশ রাজের মতো বহু তারকা। সেই জায়গায় ক্যাটরিনার এই নীরব ভূমিকা ভক্তদের একাংশের মধ্যে বড় ধরনের হতাশাজনক বার্তা দিয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও।  সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

» দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে: বিমানবাহিনী প্রধান

» ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

» সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার

» ভালুকায় ৫০০ কোটি টাকার বনভূমি দখলকারী মিন্টুকে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান: সারজিস আলম

» হাসিনার দেশে ফেরার আলোচনাকে দল টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল বললেন পার্থ

» ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

» আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

» খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

» শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক : শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও বিতর্কিত পরীক্ষাপদ্ধতি সংস্কারের প্রশ্নে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নীরবতা নিয়ে সরগরম নেটদুনিয়া। নীতিগত কারণে ক্যাটরিনার নীরবতার প্রতিবাদ জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে অভিনেত্রীর একটি জনপ্রিয় ফ্যান পেজ, যার অনুসারী সংখ্যা ছিল ৭০ হাজারের বেশি।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) পরিচালিত এই ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্ষোভ প্রকাশ করে ফ্যান পেজটির অ্যাডমিন এই কঠিন সিদ্ধান্ত নেন।

ফ্যান পেজের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে লেখা হয়, ছোটবেলা থেকেই আপনার অনুরাগী ছিলাম। কিন্তু যারা আপনাকে মন থেকে ভালোবাসে, সেই ভারতীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পক্ষে আপনি একটি শব্দও খরচ করলেন না। সরকারের বিরুদ্ধে কথা বলার মতো সাহসিকতা আপনার নেই। বিপদের দিনে আমরা যখন আপনার পাশে দাঁড়িয়েছিলাম, তখন আপনি আমাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করলেন। তাই বাধ্য হয়ে এই পেজ বন্ধ করছি এবং আপনাকে আনফলো করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয়েছে নানামুখী আলোচনা ও বিতর্ক। অনেকেই ফ্যান পেজটির অ্যাডমিনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে, ক্যাটরিনার অনুরাগী একটি পক্ষ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে যেমন আন্দোলন করার অধিকার আছে, তেমনি কোনো বিষয়ে নীরব থাকা বা নিজের মতামত না দেওয়ার স্বাধীনতাও একজন শিল্পীর রয়েছে। তাই কাউকে এভাবে বাধ্য করা অনুচিত।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন শাবানা আজমি, প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, সোনু সুদ ও প্রকাশ রাজের মতো বহু তারকা। সেই জায়গায় ক্যাটরিনার এই নীরব ভূমিকা ভক্তদের একাংশের মধ্যে বড় ধরনের হতাশাজনক বার্তা দিয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও।  সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com