প্রথম ম্যাচ হারার পর যে মন্ত্রে টাইগারদের প্রত্যাবর্তন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অবশেষে জিম্বাবুয়ে সফরে এসে একটি সিরিজ জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতলো টাইগাররা।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তুলেছিল ১৪৩ রানের পুঁজি। বোলিং এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিমের ফিফটিতে জয়ের পথেই ছিল বাংলাদেশ দল। শেষ ওভারে দরকার ছিল ৫ রান। সেখান থেকে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। তবে শেখ মেহেদী হাসানের দারুণ এক চারে জয় নিশ্চিত হয় টাইগারদের। ম্যাচের সাথে জিতেছে সিরিজও।

প্রথম ম্যাচ হারার পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো টাইগাররা। ঘুরে দাঁড়ানোর রহস্যটা ম্যাচ শেষে খোলাসা করেছেন দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হৃদয় বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। ব্যাটিং বোলিং দুই ইউনিটেই আমরা দাপট দেখিয়েছি এবং শেষ দুই ম্যাচ নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রথম ম্যাচ হারার পর আমরা মিটিং করেছি। এই কন্ডিশনে আমাদেরকে কীভাবে এগিয়ে যেতে হবে। সেই আলোচনা করার পর সবাই ছন্দে ফিরেছে।’

এছাড়া স্পিনার রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিমের ব্যাপারে হৃদয় জানিয়েছেন, ‘রিশাদ সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছে। যখনই সুযোগ পাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে দলের হয়ে পারফর্ম করার জন্য। সে (তানজিদ) ক্লাস ব্যাটার। আমরা জানি তার সামর্থ্য কতটা। সে সুযোগ পেলেই খেলা শেষ করে আসে। আশা করি সামনেও দলের হয়ে এমনটা করে যাবে।’

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও একই ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানে বন্দুকধারীদের গুলিতে ইমাম নিহত

» আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে : নাহিদ ইসলাম

» দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর

» রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

» হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

» আমাদের ৫ মিনিটের কথার উত্তর দিতে বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট চলে যায়: এমপি হাসনাত

» রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

» দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু বেড়ে ৯৩০

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রথম ম্যাচ হারার পর যে মন্ত্রে টাইগারদের প্রত্যাবর্তন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অবশেষে জিম্বাবুয়ে সফরে এসে একটি সিরিজ জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতলো টাইগাররা।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তুলেছিল ১৪৩ রানের পুঁজি। বোলিং এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিমের ফিফটিতে জয়ের পথেই ছিল বাংলাদেশ দল। শেষ ওভারে দরকার ছিল ৫ রান। সেখান থেকে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। তবে শেখ মেহেদী হাসানের দারুণ এক চারে জয় নিশ্চিত হয় টাইগারদের। ম্যাচের সাথে জিতেছে সিরিজও।

প্রথম ম্যাচ হারার পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো টাইগাররা। ঘুরে দাঁড়ানোর রহস্যটা ম্যাচ শেষে খোলাসা করেছেন দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হৃদয় বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। ব্যাটিং বোলিং দুই ইউনিটেই আমরা দাপট দেখিয়েছি এবং শেষ দুই ম্যাচ নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রথম ম্যাচ হারার পর আমরা মিটিং করেছি। এই কন্ডিশনে আমাদেরকে কীভাবে এগিয়ে যেতে হবে। সেই আলোচনা করার পর সবাই ছন্দে ফিরেছে।’

এছাড়া স্পিনার রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিমের ব্যাপারে হৃদয় জানিয়েছেন, ‘রিশাদ সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছে। যখনই সুযোগ পাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে দলের হয়ে পারফর্ম করার জন্য। সে (তানজিদ) ক্লাস ব্যাটার। আমরা জানি তার সামর্থ্য কতটা। সে সুযোগ পেলেই খেলা শেষ করে আসে। আশা করি সামনেও দলের হয়ে এমনটা করে যাবে।’

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও একই ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com