মেসি কি এখনও গোল্ডেন বুট পেতে পারেন?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অন্যতম রোমাঞ্চকর গোলবন্যার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নিয়েছে টমাস টুখেলের ইংল্যান্ড। বুকায়ো সাকার দুর্দান্ত হ্যাটট্রিকে ইংলিশরা জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলেও, সব আলো কেড়ে নিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। বিশ্বকাপে এখন এমবাপের মোট গোল সংখ্যা ২২টি, যেখানে মেসি ২১ গোল নিয়ে ঠিক তার পেছনে অবস্থান করছেন।

ম্যাচের প্রথমার্ধে কিছুটা শান্ত থাকার পর, দ্বিতীয় মার্ধের ৪৮ মিনিটে নিজের প্রথম গোলটি করেন এমবাপ্পে। এরপর ৬৬ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করতেই তিনি মেসিকে টপকে যান। তবে মেসির সামনে সুযোগ থাকছে এই রেকর্ড আবার নিজের করে নেওয়ার, কারণ আজ রবিবার স্পেনের বিরুদ্ধে হাইভোল্টেজ ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা। এই জোড়া গোলের সুবাদে চলতি আসরের গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষস্থান মজবুত করেছেন এমবাপে। বর্তমানে ১০টি গোল এবং ৪টি অ্যাসিস্ট নিয়ে সবার ওপরে আছেন তিনি। অন্যদিকে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেসির সামনে সুযোগ থাকছে আজকের ফাইনালে অন্তত দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে এমবাপ্পে ধরে ফেলার।

মজার বিষয় হলো, এই ম্যাচের মাধ্যমে এমবাপ্পে বিশ্বকাপের গ্রুপ পর্ব, শেষ বত্রিশ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালসহ প্রতিটি ধাপেই গোল করার অনন্য কীর্তি গড়লেন, কেবল সেমিফাইনাল ছাড়া। ক্যারিয়ারে তিনটি সেমিফাইনাল খেললেও এখন পর্যন্ত শেষ চারের লড়াইয়ে কোনো গোল পাননি এই ফরাসি তারকা। আজকের মেগা ফাইনালে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্নপূরণের পাশাপাশি গোল্ডেন বুটের এই লড়াই ম্যাচটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

» ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

» চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

» গৃহবধূর ছবি ফেসবুকে পোস্টের ঘটনায় যুবক গ্রেফতার

» প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া, সামাজিকমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষ

» খালে আটকা পড়ল হাঙর, পর্যটকদের ভিড়

» বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীন-পাকিস্তান দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

» বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

» ভারতীয় মালামাল উদ্ধার

» ‘জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেসি কি এখনও গোল্ডেন বুট পেতে পারেন?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অন্যতম রোমাঞ্চকর গোলবন্যার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নিয়েছে টমাস টুখেলের ইংল্যান্ড। বুকায়ো সাকার দুর্দান্ত হ্যাটট্রিকে ইংলিশরা জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলেও, সব আলো কেড়ে নিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। বিশ্বকাপে এখন এমবাপের মোট গোল সংখ্যা ২২টি, যেখানে মেসি ২১ গোল নিয়ে ঠিক তার পেছনে অবস্থান করছেন।

ম্যাচের প্রথমার্ধে কিছুটা শান্ত থাকার পর, দ্বিতীয় মার্ধের ৪৮ মিনিটে নিজের প্রথম গোলটি করেন এমবাপ্পে। এরপর ৬৬ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করতেই তিনি মেসিকে টপকে যান। তবে মেসির সামনে সুযোগ থাকছে এই রেকর্ড আবার নিজের করে নেওয়ার, কারণ আজ রবিবার স্পেনের বিরুদ্ধে হাইভোল্টেজ ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা। এই জোড়া গোলের সুবাদে চলতি আসরের গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষস্থান মজবুত করেছেন এমবাপে। বর্তমানে ১০টি গোল এবং ৪টি অ্যাসিস্ট নিয়ে সবার ওপরে আছেন তিনি। অন্যদিকে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেসির সামনে সুযোগ থাকছে আজকের ফাইনালে অন্তত দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে এমবাপ্পে ধরে ফেলার।

মজার বিষয় হলো, এই ম্যাচের মাধ্যমে এমবাপ্পে বিশ্বকাপের গ্রুপ পর্ব, শেষ বত্রিশ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালসহ প্রতিটি ধাপেই গোল করার অনন্য কীর্তি গড়লেন, কেবল সেমিফাইনাল ছাড়া। ক্যারিয়ারে তিনটি সেমিফাইনাল খেললেও এখন পর্যন্ত শেষ চারের লড়াইয়ে কোনো গোল পাননি এই ফরাসি তারকা। আজকের মেগা ফাইনালে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্নপূরণের পাশাপাশি গোল্ডেন বুটের এই লড়াই ম্যাচটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com