আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ ক্রিকেটার

অনলাইন ডেস্ক : ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরও সাত ক্রিকেটার রয়েছেন।

মঙ্গলবার ২৩ দেশের চার শতাধিক ক্রিকেটারকে নিয়ে নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইএলটি-টোয়েন্টি কর্তৃপক্ষ। ক্রিকেটারদের তিনটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ভিত্তিমূল্য ৮০ হাজার মার্কিন ডলার। অন্য দুটি ক্যাটাগরির ভিত্তিমূল্য যথাক্রমে ৪০ হাজার ও ১০ হাজার ডলার।

সর্বোচ্চ ৮০ হাজার ডলারের ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের তাসকিন গত আসরে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে খেলেছিলেন। ছয় ম্যাচে তাঁর শিকার ছিল ৯ উইকেট। তবে নতুন মৌসুমের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

অন্যদিকে নাহিদ রানা ও রিশাদ হোসেনের জন্য এটি হবে আইএলটি-টোয়েন্টিতে খেলার প্রথম সুযোগ। দুজনই নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় জায়গা করে নিয়েছেন।

৪০ হাজার ডলারের দ্বিতীয় ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। আর ১০ হাজার ডলারের তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও তানজিম হাসান।

নিলামের তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে তাসকিন ও সাকিবের আইএলটি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। গত আসরে এমআই এমিরেটসের হয়ে আট ম্যাচে ১১৫ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেট নেন সাকিব।

এদিকে বাংলাদেশের আরেক তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আগামী মৌসুমের জন্য ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। গত আসরে দলটির হয়ে আট ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।

নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে বাংলাদেশের তিন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের ফিল সল্ট, দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি ও শ্রীলঙ্কার দাসুন শানাকাসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির নিলাম। টুর্নামেন্টের পঞ্চম আসরের মাঠের লড়াই শুরু হবে ২২ নভেম্বর এবং চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বৃষ্টিতে মেয়েটির অবাক দৃষ্টি

» আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল

» আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ

» দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

» জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

» সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও দুঃখ প্রকাশ

» আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

» ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

» প্রধানমন্ত্রী এদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

» আইআইএমএম-এর প্রধানের কাছে রোহিঙ্গা নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ ক্রিকেটার

অনলাইন ডেস্ক : ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরও সাত ক্রিকেটার রয়েছেন।

মঙ্গলবার ২৩ দেশের চার শতাধিক ক্রিকেটারকে নিয়ে নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইএলটি-টোয়েন্টি কর্তৃপক্ষ। ক্রিকেটারদের তিনটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ভিত্তিমূল্য ৮০ হাজার মার্কিন ডলার। অন্য দুটি ক্যাটাগরির ভিত্তিমূল্য যথাক্রমে ৪০ হাজার ও ১০ হাজার ডলার।

সর্বোচ্চ ৮০ হাজার ডলারের ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের তাসকিন গত আসরে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে খেলেছিলেন। ছয় ম্যাচে তাঁর শিকার ছিল ৯ উইকেট। তবে নতুন মৌসুমের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

অন্যদিকে নাহিদ রানা ও রিশাদ হোসেনের জন্য এটি হবে আইএলটি-টোয়েন্টিতে খেলার প্রথম সুযোগ। দুজনই নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় জায়গা করে নিয়েছেন।

৪০ হাজার ডলারের দ্বিতীয় ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। আর ১০ হাজার ডলারের তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও তানজিম হাসান।

নিলামের তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে তাসকিন ও সাকিবের আইএলটি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। গত আসরে এমআই এমিরেটসের হয়ে আট ম্যাচে ১১৫ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেট নেন সাকিব।

এদিকে বাংলাদেশের আরেক তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আগামী মৌসুমের জন্য ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। গত আসরে দলটির হয়ে আট ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।

নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে বাংলাদেশের তিন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের ফিল সল্ট, দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি ও শ্রীলঙ্কার দাসুন শানাকাসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির নিলাম। টুর্নামেন্টের পঞ্চম আসরের মাঠের লড়াই শুরু হবে ২২ নভেম্বর এবং চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com