বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ  থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ৪৮ পিস ইয়াবাসহ দুইজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, মাদকসেবী হিসেবে সাতজন, পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।

মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন- সোনারগাঁয়ের কাশিপুর  গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মহিউদ্দিন (২৭) ও কলাবাড়ী গ্রামের বন্দরের  মৃত মোহাম্মদ আলীর ছেলে ফারুক (৪২)। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার স্বপন (৩৯) সোনারগাঁ উপজেলা যুবলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তিনি প্রতাপেরচর এলাকার বাসিন্দা।

এ ছাড়া মাদকসেবী হিসেবে জামাল হোসেন (২৫), মো. মুজবর (৬০), মো. তারেক মিয়া (২৪), মো. ইসমাইল (৩০), সাকিব হাসান (২২), মো. সুমন (২৭) ও মো. আতিক হাসানকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. মনির হোসেন (৫০) এবং আদালতের পরোয়ানাভুক্ত মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় থানা এলাকায় বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে পুলিশ জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

» ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

» চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

» গৃহবধূর ছবি ফেসবুকে পোস্টের ঘটনায় যুবক গ্রেফতার

» প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া, সামাজিকমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষ

» খালে আটকা পড়ল হাঙর, পর্যটকদের ভিড়

» বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীন-পাকিস্তান দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

» বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

» ভারতীয় মালামাল উদ্ধার

» ‘জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ  থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ৪৮ পিস ইয়াবাসহ দুইজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, মাদকসেবী হিসেবে সাতজন, পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।

মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন- সোনারগাঁয়ের কাশিপুর  গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মহিউদ্দিন (২৭) ও কলাবাড়ী গ্রামের বন্দরের  মৃত মোহাম্মদ আলীর ছেলে ফারুক (৪২)। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার স্বপন (৩৯) সোনারগাঁ উপজেলা যুবলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তিনি প্রতাপেরচর এলাকার বাসিন্দা।

এ ছাড়া মাদকসেবী হিসেবে জামাল হোসেন (২৫), মো. মুজবর (৬০), মো. তারেক মিয়া (২৪), মো. ইসমাইল (৩০), সাকিব হাসান (২২), মো. সুমন (২৭) ও মো. আতিক হাসানকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. মনির হোসেন (৫০) এবং আদালতের পরোয়ানাভুক্ত মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় থানা এলাকায় বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে পুলিশ জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com