পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আটক ১৪

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাবনা শহরে নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪-১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

​পুলিশ জানিয়েছে, সকালে একটি মাইক্রোবাসে করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইন্দিরার মোড়ে জড়ো হন। তারা সেখানে ঝটিকা মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম দ্রুত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেফতারকৃতরা শহরের শান্ত পরিবেশ নষ্ট করতে এবং নাশকতার উদ্দেশ্য নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আটককৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

​উল্লেখ্য, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে প্রথম দফায় আটক করেছিল পুলিশ। সে সময় তাকে পুলিশ ভ্যানে তোলার পর স্থানীয় নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়, এতে আটজন পুলিশ সদস্য আহত হন। ঐ ঘটনার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি পুনরায় তাকে গ্রেফতার করা হয়। পরে  জামিনে মুক্ত হয়ে তিনি ফের এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা চালান।

​পরে চলতি বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুর এলাকায় আবারও অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছিল। তবে সেই দফাতেও কয়েক সপ্তাহ পর তারা আদালত থেকে জামিনে মুক্ত হন। জামিনে বেরিয়ে আবারও ক্যাডার বাহিনী নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টাকালে এবার তৃতীয়বারের মতো ডিবি পুলিশের হাতে ধরা পড়লেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বৃষ্টির বাধা পেরিয়ে অনুশীলন, কাল ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২ , মামলা ২৯টি

» পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আটক ১৪

» কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক

» পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে ১৮২ জন আটক

» ‘শক’ নিয়ে যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

» আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ ক্রিকেটার

» ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির

» কারা পাবেন টিসিবির কার্ড, জানালো মন্ত্রণালয়

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আটক ১৪

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাবনা শহরে নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪-১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

​পুলিশ জানিয়েছে, সকালে একটি মাইক্রোবাসে করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইন্দিরার মোড়ে জড়ো হন। তারা সেখানে ঝটিকা মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম দ্রুত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেফতারকৃতরা শহরের শান্ত পরিবেশ নষ্ট করতে এবং নাশকতার উদ্দেশ্য নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আটককৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

​উল্লেখ্য, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে প্রথম দফায় আটক করেছিল পুলিশ। সে সময় তাকে পুলিশ ভ্যানে তোলার পর স্থানীয় নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়, এতে আটজন পুলিশ সদস্য আহত হন। ঐ ঘটনার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি পুনরায় তাকে গ্রেফতার করা হয়। পরে  জামিনে মুক্ত হয়ে তিনি ফের এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা চালান।

​পরে চলতি বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুর এলাকায় আবারও অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছিল। তবে সেই দফাতেও কয়েক সপ্তাহ পর তারা আদালত থেকে জামিনে মুক্ত হন। জামিনে বেরিয়ে আবারও ক্যাডার বাহিনী নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টাকালে এবার তৃতীয়বারের মতো ডিবি পুলিশের হাতে ধরা পড়লেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com