সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ

​আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী ও জিরা জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সীমান্তের কলসিমূখ বিওপি এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ কলসিমূখ বিওপির সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ আকন্দের নেতৃত্বে একটি টহলদল সীমান্তে টহল জোরদার করে। সকাল আনুমানিক ৭টার দিকে মেইন পিলার ৮০৭ থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানকারীদের দেখতে পায় বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।

​পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১২টি হানিমুন সাবান, ২০টি কোলগেট টুথপেস্ট, ১০০টি ক্লিয়ার শ্যাম্পু, ১০০টি সানসিল্ক শ্যাম্পু এবং ৪ কেজি ‘কাকা জিরা’ জব্দ করা হয়।

​রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, জব্দকৃত মালামালসমূহ প্রচলিত কাস্টমস বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

» জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» আগে মানসম্মত সেবা নিশ্চিত করুন, পরে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে: সড়কমন্ত্রী

» স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

» অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

» আমাদের দলেরও কেউ যদি অপরাধে জড়ায়, তার বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াব: আমিনুল হক

» চাঁদাবাজির সঙ্গে আমরা জড়িত নই, প্রকৃত নেতাকর্মীরা কেউ জড়িত নয়: নজরুল ইসলাম খান

» চাঁদাবাজদের জন্য ভিক্ষা করলেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী

» এনসিপির ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটির প্রধান হলেন সারজিস আলম

» সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ

​আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী ও জিরা জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সীমান্তের কলসিমূখ বিওপি এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ কলসিমূখ বিওপির সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ আকন্দের নেতৃত্বে একটি টহলদল সীমান্তে টহল জোরদার করে। সকাল আনুমানিক ৭টার দিকে মেইন পিলার ৮০৭ থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানকারীদের দেখতে পায় বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।

​পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১২টি হানিমুন সাবান, ২০টি কোলগেট টুথপেস্ট, ১০০টি ক্লিয়ার শ্যাম্পু, ১০০টি সানসিল্ক শ্যাম্পু এবং ৪ কেজি ‘কাকা জিরা’ জব্দ করা হয়।

​রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, জব্দকৃত মালামালসমূহ প্রচলিত কাস্টমস বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com