আমাদের দলেরও কেউ যদি অপরাধে জড়ায়, তার বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াব: আমিনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জনগণকে সাথে নিয়ে এবং তাদের রায় নিয়েই প্রতিটি কাজ করা হবে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, জনগণের আস্থা অর্জন করেই আগামীতে দেশ পরিচালনা করা হবে এবং সব ধরনের অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে দল ও জনগণ।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণের ভাষা বুঝে, জনগণের পাশে থেকে আমরা ওই আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াব, ইনশাল্লাহ।

​তিনি আরও বলেন, আজকে যারা চাঁদাবাজি করে, তারা কোনোভাবেই বিএনপির লোক হতে পারে না। যারা দখলদারি করে, তারাও বিএনপির লোক নয়।

এই ধরনের অপরাধীদের আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। যদি আমাদের দলেরও কেউ এমন অপরাধে জড়ায়, তবে তার বিরুদ্ধেও আমরা সবাই মিলে রুখে দাঁড়াব।
​প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমাদের ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং আগামী পাঁচ বছরে প্রায় ৭ কোটি ১০ লক্ষ পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষকদের হাতে কৃষকদের ভর্তুকির কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যখাতে এবং শিক্ষাখাতেও নতুন রূপান্তরের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।

​তিনি আরও বলেন, স্পোর্টসের মাধ্যমে আমরা আমাদের তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের এবং আমাদের সন্তানদের খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত করে একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

​উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, আপনারা যারা রাজপথে দীর্ঘদিন কষ্ট করেছেন, সামনের ৫ বছরে এই ভালো কাজগুলো জনগণের দ্বারে পৌঁছে দিয়ে দেশের জনগণের আস্থা অর্জন করতে হবে। অতীতে যেভাবে আপনারা বিগত ১৭ বছর ধরে লড়াই করেছেন, সেভাবে ঐক্যবদ্ধ হয়ে সব অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

» মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

» জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» আগে মানসম্মত সেবা নিশ্চিত করুন, পরে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে: সড়কমন্ত্রী

» স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

» অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

» আমাদের দলেরও কেউ যদি অপরাধে জড়ায়, তার বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াব: আমিনুল হক

» চাঁদাবাজির সঙ্গে আমরা জড়িত নই, প্রকৃত নেতাকর্মীরা কেউ জড়িত নয়: নজরুল ইসলাম খান

» চাঁদাবাজদের জন্য ভিক্ষা করলেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী

» এনসিপির ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটির প্রধান হলেন সারজিস আলম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমাদের দলেরও কেউ যদি অপরাধে জড়ায়, তার বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াব: আমিনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জনগণকে সাথে নিয়ে এবং তাদের রায় নিয়েই প্রতিটি কাজ করা হবে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, জনগণের আস্থা অর্জন করেই আগামীতে দেশ পরিচালনা করা হবে এবং সব ধরনের অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে দল ও জনগণ।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণের ভাষা বুঝে, জনগণের পাশে থেকে আমরা ওই আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াব, ইনশাল্লাহ।

​তিনি আরও বলেন, আজকে যারা চাঁদাবাজি করে, তারা কোনোভাবেই বিএনপির লোক হতে পারে না। যারা দখলদারি করে, তারাও বিএনপির লোক নয়।

এই ধরনের অপরাধীদের আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। যদি আমাদের দলেরও কেউ এমন অপরাধে জড়ায়, তবে তার বিরুদ্ধেও আমরা সবাই মিলে রুখে দাঁড়াব।
​প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমাদের ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং আগামী পাঁচ বছরে প্রায় ৭ কোটি ১০ লক্ষ পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষকদের হাতে কৃষকদের ভর্তুকির কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যখাতে এবং শিক্ষাখাতেও নতুন রূপান্তরের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।

​তিনি আরও বলেন, স্পোর্টসের মাধ্যমে আমরা আমাদের তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের এবং আমাদের সন্তানদের খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত করে একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

​উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, আপনারা যারা রাজপথে দীর্ঘদিন কষ্ট করেছেন, সামনের ৫ বছরে এই ভালো কাজগুলো জনগণের দ্বারে পৌঁছে দিয়ে দেশের জনগণের আস্থা অর্জন করতে হবে। অতীতে যেভাবে আপনারা বিগত ১৭ বছর ধরে লড়াই করেছেন, সেভাবে ঐক্যবদ্ধ হয়ে সব অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com