আমাদের ৫ মিনিটের কথার উত্তর দিতে বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট চলে যায়: এমপি হাসনাত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের ছয়জনের পাঁচ মিনিটের কথার উত্তর দিতে সরকারের অনেক বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট সময় চলে যায়। ছোট দল হওয়ার কারণে অনেক সময় পর্যাপ্ত সময় দেওয়া হয় না। আমরা শুরু করেছি ছয়জন দিয়ে। জনগণের সমর্থন পেলে খুব অল্প সময়ের মধ্যে সেই সংখ্যা ১৬০-এ পৌঁছাবে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যখন আমাদের বাবারা ভাববেন তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে, পুলিশ সদস্যরা ভাববেন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করতে হবে, তখনই সংসদে আমাদের ১৬০ জন প্রতিনিধি থাকবে। আমাদের কোনো ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নেই, কোনো মিডিয়া মাফিয়ার কাছেও মাথা নত করবো না। আমরা জনগণের সমর্থন চাই।

তিনি আরও বলেন, তিনটি নির্বাচন আমাদের সবার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। যখন একজন মা, একজন ব্যবসায়ী, একজন রিকশাচালক—সবাই তাদের সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত বলে উপলব্ধি করেছিলেন, তখনই মানুষ রাজপথে নেমে এসেছিল। আর সবাই রাজপথে নামার কারণেই পরিবর্তন সম্ভব হয়েছিল। পরিবর্তনের দায়িত্ব নিজের কাঁধে না নিলে পরিবর্তন আসে না।

ভোট প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের আগের রাতে ৫০০ বা ১ হাজার টাকা নিলে তার মূল্য পাঁচ বছর ধরে পরিশোধ করতে হয়। আর বিনা টাকায় ভোট দিলে পাঁচ বছর জনগণ বিনামূল্যে সেবা পেতে পারে।

তিনি বলেন, আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। আমরা জনগণের হয়ে কাজ করতে চাই। এজন্য আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।

এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পদযাত্রা ও পথসভায় অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানে বন্দুকধারীদের গুলিতে ইমাম নিহত

» আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে : নাহিদ ইসলাম

» দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর

» রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

» হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

» আমাদের ৫ মিনিটের কথার উত্তর দিতে বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট চলে যায়: এমপি হাসনাত

» রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

» দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু বেড়ে ৯৩০

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমাদের ৫ মিনিটের কথার উত্তর দিতে বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট চলে যায়: এমপি হাসনাত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের ছয়জনের পাঁচ মিনিটের কথার উত্তর দিতে সরকারের অনেক বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট সময় চলে যায়। ছোট দল হওয়ার কারণে অনেক সময় পর্যাপ্ত সময় দেওয়া হয় না। আমরা শুরু করেছি ছয়জন দিয়ে। জনগণের সমর্থন পেলে খুব অল্প সময়ের মধ্যে সেই সংখ্যা ১৬০-এ পৌঁছাবে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যখন আমাদের বাবারা ভাববেন তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে, পুলিশ সদস্যরা ভাববেন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করতে হবে, তখনই সংসদে আমাদের ১৬০ জন প্রতিনিধি থাকবে। আমাদের কোনো ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নেই, কোনো মিডিয়া মাফিয়ার কাছেও মাথা নত করবো না। আমরা জনগণের সমর্থন চাই।

তিনি আরও বলেন, তিনটি নির্বাচন আমাদের সবার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। যখন একজন মা, একজন ব্যবসায়ী, একজন রিকশাচালক—সবাই তাদের সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত বলে উপলব্ধি করেছিলেন, তখনই মানুষ রাজপথে নেমে এসেছিল। আর সবাই রাজপথে নামার কারণেই পরিবর্তন সম্ভব হয়েছিল। পরিবর্তনের দায়িত্ব নিজের কাঁধে না নিলে পরিবর্তন আসে না।

ভোট প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের আগের রাতে ৫০০ বা ১ হাজার টাকা নিলে তার মূল্য পাঁচ বছর ধরে পরিশোধ করতে হয়। আর বিনা টাকায় ভোট দিলে পাঁচ বছর জনগণ বিনামূল্যে সেবা পেতে পারে।

তিনি বলেন, আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। আমরা জনগণের হয়ে কাজ করতে চাই। এজন্য আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।

এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পদযাত্রা ও পথসভায় অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com