চার বিশ্বকাপে মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফুটবল বিশ্বকাপের ফল নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রতিষ্ঠান ও বিশ্লেষক পূর্বাভাস দিয়ে থাকে। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। কারণ, সর্বশেষ চারটি বিশ্বকাপে তাদের কম্পিউটারভিত্তিক সিমুলেশন শেষপর্যন্ত বাস্তবের ফলের সঙ্গে মিলে গেছে। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে নতুন ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাদের হিসাব বলছে, এবার শিরোপা জিততে চলেছে স্পেন।

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। প্রথম সেমিতে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্প্যানিয়ার্ডরা। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

ইএ স্পোর্টসের পূর্বাভাস সত্যি হলে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মুকুট পরবে স্পেন। ২০১০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার শিরোপা জিতেছিল তারা। বিপরীতে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাবে লিওনেল মেসিদের।

ইএ স্পোর্টসের পূর্বাভাসকে গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ তাদের সাম্প্রতিক সাফল্য। ২০১০ বিশ্বকাপে স্পেন, ২০১৪তে জার্মানি, ২০১৮তে ফ্রান্স এবং ২০২২তে আর্জেন্টিনাকে আগেভাগেই চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিল প্রতিষ্ঠানটি। চারটি আসরেই শেষপর্যন্ত ওই দলগুলো শিরোপা জিতেছে।

অবশ্য তাদের সব পূর্বাভাসই যে নির্ভুল ছিল, তা নয়। ২০০৬ বিশ্বকাপের আগে চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল ইএ স্পোর্টস। কিন্তু দলটি সেবার গ্রুপ পর্বই পেরোতে পারেনি। এরপর অবশ্য টানা চারটি বিশ্বকাপে তাদের পূর্বাভাস বাস্তবে রূপ নেয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে এবারের ভবিষ্যদ্বাণী নিয়ে।

তবে পরিসংখ্যান কিংবা কম্পিউটার সিমুলেশনের চেয়ে শেষপর্যন্ত গুরুত্ব পাবে মাঠের পারফরম্যান্স। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার  রাতে অনুষ্ঠেয় ফাইনালে আর্জেন্টিনা নামবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে, আর স্পেনের সামনে থাকবে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চার বিশ্বকাপে মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফুটবল বিশ্বকাপের ফল নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রতিষ্ঠান ও বিশ্লেষক পূর্বাভাস দিয়ে থাকে। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। কারণ, সর্বশেষ চারটি বিশ্বকাপে তাদের কম্পিউটারভিত্তিক সিমুলেশন শেষপর্যন্ত বাস্তবের ফলের সঙ্গে মিলে গেছে। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে নতুন ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাদের হিসাব বলছে, এবার শিরোপা জিততে চলেছে স্পেন।

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। প্রথম সেমিতে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্প্যানিয়ার্ডরা। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

ইএ স্পোর্টসের পূর্বাভাস সত্যি হলে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মুকুট পরবে স্পেন। ২০১০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার শিরোপা জিতেছিল তারা। বিপরীতে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাবে লিওনেল মেসিদের।

ইএ স্পোর্টসের পূর্বাভাসকে গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ তাদের সাম্প্রতিক সাফল্য। ২০১০ বিশ্বকাপে স্পেন, ২০১৪তে জার্মানি, ২০১৮তে ফ্রান্স এবং ২০২২তে আর্জেন্টিনাকে আগেভাগেই চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিল প্রতিষ্ঠানটি। চারটি আসরেই শেষপর্যন্ত ওই দলগুলো শিরোপা জিতেছে।

অবশ্য তাদের সব পূর্বাভাসই যে নির্ভুল ছিল, তা নয়। ২০০৬ বিশ্বকাপের আগে চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল ইএ স্পোর্টস। কিন্তু দলটি সেবার গ্রুপ পর্বই পেরোতে পারেনি। এরপর অবশ্য টানা চারটি বিশ্বকাপে তাদের পূর্বাভাস বাস্তবে রূপ নেয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে এবারের ভবিষ্যদ্বাণী নিয়ে।

তবে পরিসংখ্যান কিংবা কম্পিউটার সিমুলেশনের চেয়ে শেষপর্যন্ত গুরুত্ব পাবে মাঠের পারফরম্যান্স। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার  রাতে অনুষ্ঠেয় ফাইনালে আর্জেন্টিনা নামবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে, আর স্পেনের সামনে থাকবে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com