দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা সরকারের জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, দেশের মানুষকে ভয় দেখিয়ে বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ হবে না।

শনিবার বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং বরিশাল বিভাগের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দেশের মানুষকে ভয় দেখানো বা রাজনৈতিক অস্থিরতা তৈরি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে সমাবেশস্থলে দুপুরের পর থেকেই বরিশাল নগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেন। দুপুর ২টার মধ্যেই হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক আশপাশের সড়কে অবস্থান নেন।

১১ দলীয় ঐক্যের এ সমাবেশে জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা সরকারের জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, দেশের মানুষকে ভয় দেখিয়ে বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ হবে না।

শনিবার বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং বরিশাল বিভাগের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দেশের মানুষকে ভয় দেখানো বা রাজনৈতিক অস্থিরতা তৈরি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে সমাবেশস্থলে দুপুরের পর থেকেই বরিশাল নগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেন। দুপুর ২টার মধ্যেই হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক আশপাশের সড়কে অবস্থান নেন।

১১ দলীয় ঐক্যের এ সমাবেশে জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com