দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি তলোয়ার, পাঁচটি চাপাতি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ভোলা সদর উপজেলার পৌর বাপ্তা এলাকার বজলুর রহমানের ছেলে মো. পারভেজ (৩১) এবং কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ইসহাক বাবুর্চির ছেলে মো. সুমন হোসেন (২২)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন। তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের পূর্ব চরাইল বালুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালে পারভেজ ও সুমনকে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী কয়েকজন পালিয়ে যায়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ছুরি, একটি তলোয়ার, পাঁচটি চাপাতি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি তলোয়ার, পাঁচটি চাপাতি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ভোলা সদর উপজেলার পৌর বাপ্তা এলাকার বজলুর রহমানের ছেলে মো. পারভেজ (৩১) এবং কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ইসহাক বাবুর্চির ছেলে মো. সুমন হোসেন (২২)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন। তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের পূর্ব চরাইল বালুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালে পারভেজ ও সুমনকে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী কয়েকজন পালিয়ে যায়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ছুরি, একটি তলোয়ার, পাঁচটি চাপাতি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com