কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলশিক্ষক গুরুতর আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় নজরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এতে ওই শিক্ষকের শরীরের পাঁচ স্থানে গুরুতর জখম হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ ঘটনা ঘটে।

আহত নজরুল ইসলাম ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উকিলের পাড়ার আবদুল গনির ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত শিক্ষকের ভাই নাজিম উদ্দীন বলেন, ঘটনার সময় নজরুল ইসলাম টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন। পথে ৬-৭ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নজরুল ইসলামের ফুফু আয়েশা বেগম বলেন, ছেলেকে ছুরিকাঘাতের খবর শুনে তার মা জাহানারা বেগম জ্ঞান হারান। পরে তাকে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন বলেন, গত ২২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা বিদ্যালয়ের এক ছাত্রকে তুলে নিয়ে গিয়েছিল। এ ঘটনায় আহত নজরুল ইসলামের ভাই ও বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দীন তার সঙ্গে থানায় গিয়েছিলেন। এ কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাজিম উদ্দীনের ওপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন। সেই ক্ষোভ থেকে নাজিম উদ্দীন ভেবে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ হোসাইন আল ইমরান বলেন, আহত এক শিক্ষককে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের পাঁচ স্থানে গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ জন আটক

» যশের ‘টক্সিক’ থেকে কেন বাদ পড়ল ১৭ মিনিটের দৃশ্য?

» সরকারকে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না : মামুনুল হক

» কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলশিক্ষক গুরুতর আহত

» বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

» আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

» আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি : আইজিপি

» জনগণের অধিকার উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না: লংমার্চে সেলিম উদ্দিন

» জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন

» প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলশিক্ষক গুরুতর আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় নজরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এতে ওই শিক্ষকের শরীরের পাঁচ স্থানে গুরুতর জখম হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ ঘটনা ঘটে।

আহত নজরুল ইসলাম ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উকিলের পাড়ার আবদুল গনির ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত শিক্ষকের ভাই নাজিম উদ্দীন বলেন, ঘটনার সময় নজরুল ইসলাম টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন। পথে ৬-৭ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নজরুল ইসলামের ফুফু আয়েশা বেগম বলেন, ছেলেকে ছুরিকাঘাতের খবর শুনে তার মা জাহানারা বেগম জ্ঞান হারান। পরে তাকে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন বলেন, গত ২২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা বিদ্যালয়ের এক ছাত্রকে তুলে নিয়ে গিয়েছিল। এ ঘটনায় আহত নজরুল ইসলামের ভাই ও বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দীন তার সঙ্গে থানায় গিয়েছিলেন। এ কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাজিম উদ্দীনের ওপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন। সেই ক্ষোভ থেকে নাজিম উদ্দীন ভেবে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ হোসাইন আল ইমরান বলেন, আহত এক শিক্ষককে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের পাঁচ স্থানে গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com