জনগণের অধিকার উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না: লংমার্চে সেলিম উদ্দিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন আজ শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর পল্টন মোড়ে পথসভায় বললেন, অতীতে নানা কৌশল ও সংবিধানের অপব্যবহার করে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি। আগামীতেও জনগণের অধিকার উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না।

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে পল্টন মোড় থেকে শাপলা চত্বর অভিমুখে মিছিল পূর্ব পথসভা করা হয়। পথসভায় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সাতসকালে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছে, ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ জনগণের হাতেই থাকবে।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আজকের এই লংমার্চ কোনো সরকার পতনের লংমার্চ নয়। এই লংমার্চ আমাদের অধিকার আদায়ের লংমার্চ।
নিত্যপণ্যের মূল্য কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস সমস্যার সমাধান ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতেই এ লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, সবচেয়ে বড় দাবি হচ্ছে- গণভোটের গণরায় অবশ্যই মানতে হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, এসব কথা বললে বিএনপির বন্ধুরা হয়তো মন খারাপ করবেন। তবে এটি কোনো তাৎক্ষণিক সরকার পতনের হুমকি নয়। আপনাদের কিছু করার সুযোগ দেওয়া হবে। কিন্তু জনগণের দুর্ভোগ যদি তাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় এবং জনগণ রাস্তায় নেমে আসে, তখন কেউ তাদের ঠেকাতে পারবে না।

সেলিম উদ্দিন বলেন, বিরোধী দল অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কিন্তু জনগণ শুধু সরকারি দল ও বিরোধী দলের দিকে তাকিয়ে থাকবে- বিষয়টি এমন নয়। জনগণের দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে, তখন তারা কারও দিকে তাকাবে না।তিনি বলেন, আমরা আপনাদের অকল্যাণ চাই না; কিন্তু আমরা জনগণের কল্যাণ চাই। জনগণের প্রতি ভালোবাসার কারণে জনগণের কল্যাণ থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই সময় থাকতেই সরকারকে সজাগ হতে হবে।

জামায়াতের এ নেতা বলেন, আজকে বুঝতে হবে বাংলাদেশ কিন্তু আগের জায়গায় নেই। এখন মন্ত্রীদেরও আইন মানতে হচ্ছে এবং পুলিশেরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস হয়েছে। তাই সবাইকে সতর্ক হয়ে দায়িত্ব পালন করতে হবে।তিনি আরও বলেন, লংমার্চ একটি বড় আন্দোলন ও বড় কর্মসূচি। সাধারণভাবে কথা বলেও যখন সরকারের কানে জনগণের দাবি পৌঁছাচ্ছে না, তখন জনগণের কণ্ঠস্বর হিসেবে বিরোধী দলকে রাস্তায় নামতে হয়েছে। জনগণ যে সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে, সেই খবর সরকারকে বুঝতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

» চিকেন নেক ঘিরে ভারতের মহা কর্মযজ্ঞ, হচ্ছে বড় বাজেটের মহাসড়ক

» মালিকানা বদলালেও বদলাচ্ছে না বেঙ্গালুরুর নাম

» কুবি ছাত্রশক্তির প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

» সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

» সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত, আরও কিছুদিন পর হলে ভালো হতো: চিফ হুইপ

» গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

» রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

» দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

» বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনগণের অধিকার উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না: লংমার্চে সেলিম উদ্দিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন আজ শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর পল্টন মোড়ে পথসভায় বললেন, অতীতে নানা কৌশল ও সংবিধানের অপব্যবহার করে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি। আগামীতেও জনগণের অধিকার উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না।

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে পল্টন মোড় থেকে শাপলা চত্বর অভিমুখে মিছিল পূর্ব পথসভা করা হয়। পথসভায় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সাতসকালে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছে, ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ জনগণের হাতেই থাকবে।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আজকের এই লংমার্চ কোনো সরকার পতনের লংমার্চ নয়। এই লংমার্চ আমাদের অধিকার আদায়ের লংমার্চ।
নিত্যপণ্যের মূল্য কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস সমস্যার সমাধান ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতেই এ লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, সবচেয়ে বড় দাবি হচ্ছে- গণভোটের গণরায় অবশ্যই মানতে হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, এসব কথা বললে বিএনপির বন্ধুরা হয়তো মন খারাপ করবেন। তবে এটি কোনো তাৎক্ষণিক সরকার পতনের হুমকি নয়। আপনাদের কিছু করার সুযোগ দেওয়া হবে। কিন্তু জনগণের দুর্ভোগ যদি তাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় এবং জনগণ রাস্তায় নেমে আসে, তখন কেউ তাদের ঠেকাতে পারবে না।

সেলিম উদ্দিন বলেন, বিরোধী দল অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কিন্তু জনগণ শুধু সরকারি দল ও বিরোধী দলের দিকে তাকিয়ে থাকবে- বিষয়টি এমন নয়। জনগণের দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে, তখন তারা কারও দিকে তাকাবে না।তিনি বলেন, আমরা আপনাদের অকল্যাণ চাই না; কিন্তু আমরা জনগণের কল্যাণ চাই। জনগণের প্রতি ভালোবাসার কারণে জনগণের কল্যাণ থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই সময় থাকতেই সরকারকে সজাগ হতে হবে।

জামায়াতের এ নেতা বলেন, আজকে বুঝতে হবে বাংলাদেশ কিন্তু আগের জায়গায় নেই। এখন মন্ত্রীদেরও আইন মানতে হচ্ছে এবং পুলিশেরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস হয়েছে। তাই সবাইকে সতর্ক হয়ে দায়িত্ব পালন করতে হবে।তিনি আরও বলেন, লংমার্চ একটি বড় আন্দোলন ও বড় কর্মসূচি। সাধারণভাবে কথা বলেও যখন সরকারের কানে জনগণের দাবি পৌঁছাচ্ছে না, তখন জনগণের কণ্ঠস্বর হিসেবে বিরোধী দলকে রাস্তায় নামতে হয়েছে। জনগণ যে সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে, সেই খবর সরকারকে বুঝতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com