​তিন মাসে ৮৮ মাদকসেবীর সাজা, গ্রেফতার ২৬১

‎ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত তিন মাসে পুলিশের বিশেষ অভিযানে মাদক, ডাকাতি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ১১টি সামারি ট্রায়াল মামলায় ৮৮ জন মাদকসেবীকে আদালতে সোপর্দ কর হয়। পরে বিজ্ঞ আদালত গ্রেপ্তারকৃত আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করে বলে জানিয়েছে পুলিশ।

‎অভিযানে রিভলবার ও পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আনুমানিক ১ কোটি ১২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত মে থেকে জুলাই মাস পর্যন্ত তিন মাসে সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া বিহারি ক্যাম্প, নিমাইকাসারী, বাঘমারা, আটি ওয়াপদা কলোনী, হাউজিং, সিআইখোলা, মাঝিপাড়া, চিত্তরঞ্জন ও সানারপাড়, সিআইখোলা, মিজমিজিসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, মোট ১১৬টি মাদক মামলায় ১৭০ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ‎তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক কারবারি শরীফ, হাবিব, সাথী, রিতা, আলমগীর, রিপন, বন্যা, রমজান, মোস্তাক, জাকারিয়া, হানিফ, পেটকাটা রুবেল ও মুরাদসহ তালিকাভুক্ত অনেক মাদক ব্যবসায়ীরা রয়েছে।

এসময় আসামিদের কাছ থেকে ৫৭ হাজার ৫২৩ পিস ইয়াবা, ৬১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৩ ৩৩ পুড়িয়া হেরোইন এবং ১৪৪ বোতল স্কাপ ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

এছাড়াও ‎পৃথক তিনটি অস্ত্র মামলায় ৩ জনকে গ্রেফতারসহ ১টি রিভলবার, ১টি পিস্তল, ১টি পাইপগান এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ১টি ডাকাতি ও ২টি ডাকাতি প্রস্তুতির মামলায় ১২ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরি, চাপাতি, জিআই পাইপ এবং ডাকাতি করা ৬১৪ পিস কম্বলসহ একটি মাইক্রোবাস ও কভার্ডভ্যান জব্দ করা হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আদমজী ইপিজেডসহ নানা শিল্পকারখানা থাকায় এ এলাকাটি ঘনবসতিপূর্ণ ও শ্রমিক অধ্যুষিত। এই সুযোগ কাজে লাগিয়ে ভাসমান অপরাধী ও মাদক চক্র সক্রিয় হওয়ার চেষ্টা চালায়। জনস্বার্থে নিয়মিত পুলিশের টহল ও অভিযান জোরদার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

​তিন মাসে ৮৮ মাদকসেবীর সাজা, গ্রেফতার ২৬১

‎ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত তিন মাসে পুলিশের বিশেষ অভিযানে মাদক, ডাকাতি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ১১টি সামারি ট্রায়াল মামলায় ৮৮ জন মাদকসেবীকে আদালতে সোপর্দ কর হয়। পরে বিজ্ঞ আদালত গ্রেপ্তারকৃত আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করে বলে জানিয়েছে পুলিশ।

‎অভিযানে রিভলবার ও পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আনুমানিক ১ কোটি ১২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত মে থেকে জুলাই মাস পর্যন্ত তিন মাসে সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া বিহারি ক্যাম্প, নিমাইকাসারী, বাঘমারা, আটি ওয়াপদা কলোনী, হাউজিং, সিআইখোলা, মাঝিপাড়া, চিত্তরঞ্জন ও সানারপাড়, সিআইখোলা, মিজমিজিসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, মোট ১১৬টি মাদক মামলায় ১৭০ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ‎তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক কারবারি শরীফ, হাবিব, সাথী, রিতা, আলমগীর, রিপন, বন্যা, রমজান, মোস্তাক, জাকারিয়া, হানিফ, পেটকাটা রুবেল ও মুরাদসহ তালিকাভুক্ত অনেক মাদক ব্যবসায়ীরা রয়েছে।

এসময় আসামিদের কাছ থেকে ৫৭ হাজার ৫২৩ পিস ইয়াবা, ৬১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৩ ৩৩ পুড়িয়া হেরোইন এবং ১৪৪ বোতল স্কাপ ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

এছাড়াও ‎পৃথক তিনটি অস্ত্র মামলায় ৩ জনকে গ্রেফতারসহ ১টি রিভলবার, ১টি পিস্তল, ১টি পাইপগান এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ১টি ডাকাতি ও ২টি ডাকাতি প্রস্তুতির মামলায় ১২ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরি, চাপাতি, জিআই পাইপ এবং ডাকাতি করা ৬১৪ পিস কম্বলসহ একটি মাইক্রোবাস ও কভার্ডভ্যান জব্দ করা হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আদমজী ইপিজেডসহ নানা শিল্পকারখানা থাকায় এ এলাকাটি ঘনবসতিপূর্ণ ও শ্রমিক অধ্যুষিত। এই সুযোগ কাজে লাগিয়ে ভাসমান অপরাধী ও মাদক চক্র সক্রিয় হওয়ার চেষ্টা চালায়। জনস্বার্থে নিয়মিত পুলিশের টহল ও অভিযান জোরদার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com