ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর এলাকায় এক শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (২০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, মো. তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)।

সিটিটিসি সূত্র জানায়, গতকাল রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রীন উড মোহাম্মদীয়া হাউজিংয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্র আরও জানায়, গত ২৫ মার্চ রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং রোডস্থ গ্রীন উড স্কুলের সামনে ফুটপাতের ওপর জাহিরুল নামের এক ছাত্রকে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। পরে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনার পর মোহাম্মদীয়া হাউজিংয়ের সামনে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় সিটিটিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

» পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান: জামায়াতের আমির

» অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» বছরজুড়ে বাঁধাকপি সংরক্ষণ করার ঘরোয়া উপায়

» কৃষক মনোতোষ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

» ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার

» গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

» সৌদি পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী

» রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

» বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর এলাকায় এক শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (২০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, মো. তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)।

সিটিটিসি সূত্র জানায়, গতকাল রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রীন উড মোহাম্মদীয়া হাউজিংয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্র আরও জানায়, গত ২৫ মার্চ রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং রোডস্থ গ্রীন উড স্কুলের সামনে ফুটপাতের ওপর জাহিরুল নামের এক ছাত্রকে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। পরে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনার পর মোহাম্মদীয়া হাউজিংয়ের সামনে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় সিটিটিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com