ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করে, ট্রাকটি জব্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ঘটনাটি ঘটে।
গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া একটায় তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মোকসুদুর রহমান।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ওই নারী চাঁদপুর থেকে যাত্রাবাড়ীতে মেয়ের বাসায় আসার উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে হেঁটে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়।








