যাত্রীবাহী বাসে তল্লাশি, গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামু উপজেলা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে জোয়ারিয়ানালা ইউনিয়ন এর রামু বাইপাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ সূত্র জানায়, পহেলা বৈশাখ পরবর্তী ছুটির সুযোগে একটি বড় মাদকের চালান যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এসময় ‘এসআই এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেন (৫০) ও তার স্ত্রী নূর নাহার (৪৩)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। ধরা পড়ার ঝুঁকি কমাতে স্বামী-স্ত্রী পরিচয় ব্যবহার করে তারা মাদক পরিবহন করতেন।

র‍্যাব-১৫ এর দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং উৎসবের সময় নজরদারি আরও জোরদার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ রামু থানা-এ সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত

» সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

» বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪ নির্দেশনা

» দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» পরবর্তী অভ্যুত্থানে নেতা হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : গোলাম মাওলা রনি

» আস্থা থাকা না-থাকা

» পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

» যাত্রীবাহী বাসে তল্লাশি, গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

» ইতিহাস গড়তে জাকার্তার পথে বাংলাদেশ নারী হকি দল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রীবাহী বাসে তল্লাশি, গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামু উপজেলা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে জোয়ারিয়ানালা ইউনিয়ন এর রামু বাইপাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ সূত্র জানায়, পহেলা বৈশাখ পরবর্তী ছুটির সুযোগে একটি বড় মাদকের চালান যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এসময় ‘এসআই এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেন (৫০) ও তার স্ত্রী নূর নাহার (৪৩)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। ধরা পড়ার ঝুঁকি কমাতে স্বামী-স্ত্রী পরিচয় ব্যবহার করে তারা মাদক পরিবহন করতেন।

র‍্যাব-১৫ এর দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং উৎসবের সময় নজরদারি আরও জোরদার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ রামু থানা-এ সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com