ছুরিকাঘাতে কিশোরকে হত্যা, দুজন আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়া শহরের ফুলতলায় সিয়াম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালের এ ঘটনার জেরে পরে আরও দুজন ছুরিকাহত হয়েছেন।

নিহত সিয়াম শহরতলীর ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার তুহিন (১৬) ও তুর্য (২২)। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকালে সিয়াম বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এর জেরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তুহিন ও তুর্য ছুরিকাহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে; জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

» প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

» উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী

» মৃগী রোগ নিয়ে কিছু কথা

» ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ ৪জন আটক

» আফগানি চিকেন কাবাব মালাইকারি তৈরির রেসিপি

» সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

» বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» হরমুজ খোলা নিয়ে যা বলা হচ্ছে, বাস্তবতা কি একেবারেই ভিন্ন

» কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছুরিকাঘাতে কিশোরকে হত্যা, দুজন আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়া শহরের ফুলতলায় সিয়াম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালের এ ঘটনার জেরে পরে আরও দুজন ছুরিকাহত হয়েছেন।

নিহত সিয়াম শহরতলীর ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার তুহিন (১৬) ও তুর্য (২২)। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকালে সিয়াম বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এর জেরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তুহিন ও তুর্য ছুরিকাহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে; জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com