বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। বুধবার  রাত  ১২টা২০মিনিটে  দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমণি গাছের বাগানের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ডেইল পাড়ার আবুল কালামের ছেলে মো. রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমত পাড়ার মো. মজনুর ছেলে মো. আকিব (২০) ও একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীখীল এলাকার আইয়ুব আলীর ছেলে মো. রবিন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, গ্রেপ্তার ৩ ডাকাতকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মূলত গ্রেপ্তার ৩ ডাকাতকে মাদার্শার শফিক, আজাদ ও ইলিয়াস ডাকাতির উদ্দেশ্যে এলাকায় নিয়ে এসেছিল। পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি দিতে চায় ১১ দলীয় ঐক্য

» বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তা

» ভারত থেকে হাদির হত্যাকারিদের আনতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন এমপি সাইফুল

» জাহাজবাড়ি ‘জঙ্গি নাটক’ হত্যা মামলা : হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

» ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ : সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

» যুবককে ছুরিকাঘাতে হত্যা

» বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

» টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বন্ধুর কুড়ালের আঘাতে নিহত

» নদীপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াসহ গ্রেফতার

» হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। বুধবার  রাত  ১২টা২০মিনিটে  দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমণি গাছের বাগানের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ডেইল পাড়ার আবুল কালামের ছেলে মো. রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমত পাড়ার মো. মজনুর ছেলে মো. আকিব (২০) ও একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীখীল এলাকার আইয়ুব আলীর ছেলে মো. রবিন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, গ্রেপ্তার ৩ ডাকাতকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মূলত গ্রেপ্তার ৩ ডাকাতকে মাদার্শার শফিক, আজাদ ও ইলিয়াস ডাকাতির উদ্দেশ্যে এলাকায় নিয়ে এসেছিল। পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com