ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি হজযাত্রীদের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করেন।








