সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে।

শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের গত ২ মাসের সাফল্যের সাতটি বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী জনগণের মধ্যেই আছেন, জনগণের মধ্যে থাকছেন। তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না।

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রত্যেকটি তিনি পালন করার চেষ্টা করছেন উল্লেখ করে সালেহ শিবলী বলেন, আমাদের সরকারের এই ৬০ দিনের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে। তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। আমার কাছে মনে হচ্ছে এই অর্জনটা সবচেয়ে বড় অর্জন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংসদীয় আসনে বিজয়ী প্রার্থীরা নির্বাচনের আগে জনগণের কাছে ভোট চাওয়ার সময় নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তাই নয়, বিএনপি যে ৩১ দফার কথা বলছে, বিএনপির যে নির্বাচনী ইশতেহার-একটি দফা নিয়ে গত দুই বছর, আড়াই বছর জনগণের মুখোমুখি হয়েছে। প্রত্যেক প্রার্থী জনগণের কাছে গিয়ে এই ৩১ দফা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কথা বলেছেন। জনগণের রায় নিয়েছেন। এরপর তার আলোকে আমরা নির্বাচনী ইশতেহার করেছিলাম।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, আমরা মনে করছি-জনগণের কাছে নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল, এ সমস্ত প্রতিশ্রুতি জনপ্রতিনিধিরা পালন করছেন কি না, এটা যার যার সংসদীয় আসনের ভোটাররা, যারা ভোট দিয়েছেন-তারা নিজেদের এলাকার জনপ্রতিনিধিদের কাছে এটা অধিকার আছে এবং তাদের জানা উচিত।

সাংবাদিকদের উদ্দেশে সালেহ শিবলী বলেন, বুদ্ধিমত্তা বা এআই দিয়েও অনেক মিথ্যাকে সত্যের মতো করে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলেছে। আমরা আশা করি জনগণকে তথ্য জানার সুযোগ রাখলে জনগণ বিভ্রান্ত হবে না।

তিনি বলেন, মূল ধারার গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সামনে নিজেদের ক্রেডিবিলিটি প্রতিষ্ঠা করতে পারলে, সোশ্যাল মিডিয়ার সত্য মিথ্যা-যাচাই জনগণের জন্য সহজ হয়ে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুক্তিযুদ্ধের ইতিহাস গত ১৭ বছরে রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছে : ইশরাক

» চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস শুরু ২০ এপ্রিল

» অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

» এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

» ‘প্রধানমন্ত্রী দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন’

» সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব

» সরকার শূন্য থেকে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

» সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি প্রশংসিত হচ্ছে : মাহদী আমিন

» পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ থাকছে না: শিক্ষামন্ত্রী

» যুবসমাজের উন্নয়নের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব : ক্রীড়া প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে।

শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের গত ২ মাসের সাফল্যের সাতটি বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী জনগণের মধ্যেই আছেন, জনগণের মধ্যে থাকছেন। তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না।

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রত্যেকটি তিনি পালন করার চেষ্টা করছেন উল্লেখ করে সালেহ শিবলী বলেন, আমাদের সরকারের এই ৬০ দিনের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে। তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। আমার কাছে মনে হচ্ছে এই অর্জনটা সবচেয়ে বড় অর্জন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংসদীয় আসনে বিজয়ী প্রার্থীরা নির্বাচনের আগে জনগণের কাছে ভোট চাওয়ার সময় নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তাই নয়, বিএনপি যে ৩১ দফার কথা বলছে, বিএনপির যে নির্বাচনী ইশতেহার-একটি দফা নিয়ে গত দুই বছর, আড়াই বছর জনগণের মুখোমুখি হয়েছে। প্রত্যেক প্রার্থী জনগণের কাছে গিয়ে এই ৩১ দফা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কথা বলেছেন। জনগণের রায় নিয়েছেন। এরপর তার আলোকে আমরা নির্বাচনী ইশতেহার করেছিলাম।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, আমরা মনে করছি-জনগণের কাছে নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল, এ সমস্ত প্রতিশ্রুতি জনপ্রতিনিধিরা পালন করছেন কি না, এটা যার যার সংসদীয় আসনের ভোটাররা, যারা ভোট দিয়েছেন-তারা নিজেদের এলাকার জনপ্রতিনিধিদের কাছে এটা অধিকার আছে এবং তাদের জানা উচিত।

সাংবাদিকদের উদ্দেশে সালেহ শিবলী বলেন, বুদ্ধিমত্তা বা এআই দিয়েও অনেক মিথ্যাকে সত্যের মতো করে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলেছে। আমরা আশা করি জনগণকে তথ্য জানার সুযোগ রাখলে জনগণ বিভ্রান্ত হবে না।

তিনি বলেন, মূল ধারার গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সামনে নিজেদের ক্রেডিবিলিটি প্রতিষ্ঠা করতে পারলে, সোশ্যাল মিডিয়ার সত্য মিথ্যা-যাচাই জনগণের জন্য সহজ হয়ে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com