ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মনোতোষ ঘটক (৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
আজ অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো—কোটালীপাড়া উপজেলার খাগবাড়ী গ্রামের মৃত গোপাল ঘটকের ছেলে গৌরাঙ্গ ঘটক (২২) ও গৌরাঙ্গ ঘটকের ছেলে প্রশান্ত ঘটক (২২)।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, মনোতোষ ঘটকের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়।
তিনি আরও বলেন, মামলার দুই ঘণ্টারে মধ্যে অভিযান চালিয়ে পুলিশের একটি দল দুই আসিমিকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়।








